আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

লস এঞ্জেলেসের রাস্তায়-রাস্তায় টহল দিচ্ছে ন্যাশনাল গার্ড সেনারা

লস এঞ্জেলেসের রাস্তায়-রাস্তায় টহল দিচ্ছে ন্যাশনাল গার্ড সেনারা

সংগৃহীত ছবি



ভারী অস্ত্রে সুসজ্জিত ন্যাশনাল গার্ড সেনাদের লস এঞ্জেলেস শহরে টহল দিতে দেখা গেছে। আন্দোলনে বিক্ষুব্ধ এক রাতের পর রোববারের শুরু থেকে শহর পরিষ্কারের কাজ শুরু হয়। পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের দফায়-দফায় সংঘর্ষে বেশ কিছু পুলিশযানে অগ্নিসংযোগ ও ভাঙচুর হয়েছিল।

সারা শহরে নজিরবিহীন কারফিউর পর সকালবেলা দেখা মিলল দোকানপাটের ভাঙা জানালা, সিকিউরিটি গেটের ধ্বংসযজ্ঞ ও বিভিন্ন ব্লকে কারফিউ।
এর আগে শনিবার এল এ মেয়র এরিক গ্যারসেটি বলেন, তিনি গভর্নর গেভিন নিউসামকে বলেছেন যাতে ৫০০-৭০০ ন্যাশনাল গার্ড সেনা মোতায়েনের অনুমতি দেওয়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে তারা কাজ করবে ১০ হাজার পুলিশ সদস্যের সাথে।

গ্যারসেটি বলেছেন, মোতায়েন হওয়া গার্ড সদস্যরা স্থানীয় আইনরক্ষা বাহিনীকে শহরের শান্তি বজায় রাখতে সহযোগিতা করবে।

আন্দোলনে আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে বিভিন্ন ভবন ও দোকানপাট। ফায়ার সার্ভিস ডজনখানেক আগুন নিয়ন্ত্রণে এনেছে। আন্দোলনকারীদের হামলায় এক পুলিশ সদস্য মাথায় আঘাত পেয়েছেন বলে জানিয়েছেন লস এঞ্জেলেস পুলিশপ্রধান মাইকেল মুর।

রাত ৮টায় কারফিউ কার্যকর হওয়ার পর থেকেই পুলিশ বিক্ষোভকারীদের ওপর চড়াও হতে শুরু করে। গ্রেফতার করা হয় ৫০০ জনকে।

কমিউনিটি নেতারা এ ধরনের আন্দোলনে সহিংস কাজের নিন্দা জানিয়েছেন। সবাইকে উগ্র তৎপরতা থেকে বিরত থাকতে বলছেন।


এলএ/ বাংলা টাইমস/এন/এইচ



শেয়ার করুন

পাঠকের মতামত