আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

কারফিউ-আন্দোলন দুটোই চলছে ক্যালিফোর্নিয়ার বিভিন্ন শহরে

কারফিউ-আন্দোলন দুটোই চলছে ক্যালিফোর্নিয়ার বিভিন্ন শহরে

সংগৃহীত ছবি


জর্জ ফ্লয়েডের মৃত্যুর জের ধরে উত্তপ্ত মার্কিন যুক্তরাষ্ট্র। কারফিউ দিয়েও মানুষকে আন্দোলন থেকে নিবৃত্ত করা যাচ্ছে না। ক্যালিফোর্নিয়ার লস এঞ্জেলেস, ওকল্যান্ডসহ বিভিন্ন শহরে আন্দোলন সচল রয়েছে। বিচ্ছিন্নভাবে ভাঙচুর, অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে কোথাও কোথাও।

 রোববার লস এঞ্জেলেসে অন্তত ৭০০ জনকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছে পুলিশ। আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি বেড়েছে হলিউড, ভ্যান নাউসসহ বিভিন্ন এলাকায়। কিছু কিছু স্থানে চলেছে ভাঙচুর, লুটপাট। ফায়ার সার্ভিস কর্মীরা বেশকিছু আগুন নিয়ন্ত্রণে এনেছে। তবে বেশিরভাগ আন্দোলনই ছিল শান্তিপূর্ণ। 

স্থানীয় এক ওষুধ দোকানি বলেন, তার দোকান ভেঙে অর্থ ও ওষুধ নিয়ে যাওয়া হয়েছে। তিনি সিকিউরিটি ক্যামেরা দিয়ে দেখেছেন ১০ জন যুবক এই ঘটনায় জড়িত। তিনি জানান এখানে কিছুই করার নেই। তারা সরকার ও পুলিশের ওপর ক্ষুব্ধ।

এদিকে কারফিউ আইন লঙ্ঘন করায় ক্যালিফোর্নিয়ার ওকল্যান্ডে ৪০ জনকে গ্রেফতার করেছে পুলিশ। ৬৮০ ওয়ালনাট ক্রিকে প্রায় ১৫ হাজার মানুষ বিক্ষোভ প্রদর্শন করেছে। তবে আন্দোলনকারীরা পুলিশের পাকড়াওতে পড়ে। ছোঁড়া হয় রাবার বুলেট। পুলিশের দাবি কিছু বিক্ষোভকারী গাড়ি ভাঙচুর করেছে।

দ্য আলামেদা কাউন্টি শেরিফ অফিস টুইটে জানিয়েছে ১০০ এরও বেশি মানুষকে গ্রেফতার করা হয়েছে। এখন ঘরে ফিরে যাওয়ার সময় হয়েছে। সান ফ্রান্সিসকো বে এরিয়ার অন্তত এক ডজনেরও বেশি এলাকায় রাত্রিকালীন কারফিউ জারি করা হয়।

গত ২৫ মে মিনেসোটা অঙ্গরাজ্যের মিনিয়াপলিসে পুলিশের হাতে জর্জ ফ্লয়েড কৃষ্ণাঙ্গ নির্মমভাবে নিহত হন। এই ঘটনার ভিডিও ছড়িয়ে পড়লে শুরু হয় বিক্ষোভ। ফ্লয়েডের মৃত্যুর ঘটনায় চার পুলিশ কর্মকর্তাকে তাৎক্ষণিকভাবে বরখাস্ত করা হয়েছে। অভিযুক্ত পুলিশ অফিসার দেরেকের বিরুদ্ধে আনা হয়েছে হত্যার অভিযোগ।


এলএ/বাংলা টাইমস/এন/এইচ



শেয়ার করুন

পাঠকের মতামত