আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

এবার হলিউডে হাঁটুগেড়ে সহমর্মিতা জানাল ন্যাশনাল গার্ড সেনারা

এবার হলিউডে হাঁটুগেড়ে সহমর্মিতা জানাল ন্যাশনাল গার্ড সেনারা

সংগৃহীত ছবি



কালোদের অধিকার আদায়ে সোচ্চার প্রতিবাদকারীদের সঙ্গে সমর্থন জানাচ্ছেন যুক্তরাষ্ট্রের নানা শ্রেণি-পেশার মানুষ। এর আগে হাঁটুগেড়ে তাদের প্রতি সহমর্মিতা জানিয়েছে বিভিন্ন রাজ্যের পুলিশ অফিসাররা। লস এঞ্জেলেস মেয়র এরিক গ্যারসেটিও হাঁটুগেড়ে শান্তিপূর্ণ প্রতিবাদকারীদের দাবির প্রতি সমর্থন জানিয়েছেন। এবার একই পদক্ষেপ নিল হলিউডে দায়িত্বপালন করা  ন্যাশনাল গার্ড সেনারা। 

মঙ্গলবার বিকেলে আন্দোলনকারীরা জড়ো হয়েছিলেন হলিউডে। সাউথল্যান্ড স্লোগানে স্লোগানে মুখর হয়ে উঠেছিল। এসময় ন্যাশনাল গার্ড সেনারা হাঁটুগেড়ে থাকেন কয়েক মিনিট। উপস্থিত সবাই এতে মুগ্ধ হয়ে যান ও সেনাদের প্রশংসা করতে থাকেন।

লস এঞ্জেলেস ও আশেপাশের এলাকাগুলোতে শ’য়ে শ’য়ে ন্যাশনাল গার্ড সেনা মোতায়েন করা হয়েছে। বেভারলি হিলস ও সান্তা মনিকাসহ যেসব অঞ্চলে লুটপাট বেশি সেসব স্থানে তারা টহল দিচ্ছে। ১৯৯২ সালের রোডনি কিংস দাঙ্গার পর এবার প্রথম লস এঞ্জেলেসে ন্যাশনাল গার্ড মোতায়েন করা হয়েছে।


হলিউডে প্রতিবাদকারীরা দুপুর থেকে জড়ো হতে থাকেন। তারা শান্ত ছিলেন। তবে সন্ধ্যা ৬টার পর কিছু আন্দোলকারীকে গ্রেফতার করা হয়।  কারণ তখন লস এঞ্জেলেস কাউন্টিতে কারফিউ কার্যকর  হওয়া শুরু করে। 

ভ্যান নেস ও ম্যাপলউডের কাছাকাছি এলাকায় বেশ কয়েকজনকে গ্রেফতার  করা হয় কারফিউ না মেনে চলায়। তবে ঠিক কতজনকে গ্রেফতার করা হয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। লস এঞ্জেলেস পুলিশ ডিপার্টমেন্টের প্রধান মাইকেল মুর এর আগে বলেছিলেন আন্দোলনের শুরু থেকে প্রায় ২৭০০ মানুষকে গ্রেফতার করা হয়।


এলএ/বাংলা টাইমস/এন/এইচ



শেয়ার করুন

পাঠকের মতামত