আপডেট :

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

        নতুন পানির পাইপে লিক, আবারও জলাবদ্ধতা পশ্চিম হলিউডে

        হুথিদের হামলায় সৌদি ট্যাংকারে আগুন, ইরানে নতুন মার্কিন হামলা

        ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পরমাণু চুক্তি: ট্রাম্প

        ট্রাম্পকে অপছন্দ করলেও আমাকে ভোট দিন: হিলটন

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

বর্ণবাদবিরোধী আন্দোলনে অংশ নিচ্ছে বাংলাদেশিরা

বর্ণবাদবিরোধী আন্দোলনে অংশ নিচ্ছে বাংলাদেশিরা

এলএ বাংলা টাইমস


বাঙালি, বাংলাদেশি মানেই যেন প্রতিবাদী। অধিকার লড়াই বা আন্দোলন সংগ্রামে বাঙ্গালির অংশগ্রহণ যেন চিরায়ত। সেটা হোক দেশ কিংবা বিদেশ। অধিকারের প্রশ্নে বাঙালি বাংলাদেশি সবসময় সোচ্চার। আর এই বিষয়টির আবারো প্রমাণ দিল বাংলাদেশিরা। মিনেসোটা অঙ্গরাজ্যে জর্জ ফ্লয়েড নামের এক আফ্রিকান-আমেরিকানকে গত ২৫ মে গ্রেপ্তার করতে গিয়ে নির্যাতন করেন শ্বেতাঙ্গ পুলিশ অফিসার ডেরেক চাওভিন। এতে সাবেক বাস্কেটবল খেলোয়াড় ফ্লয়েডের মৃত্যু হয়। এক প্রত্যক্ষদর্শীর ধারণ করা ১০ মিনিটের ভিডিও ফুটেজে চাওভিন ফেঁসে যান। সেখানে দেখা যায়, গলায় হাঁটু চেপে ধরায় ফ্লয়েড নিশ্বাস না নিতে পেরে কাতরাচ্ছেন এবং বারবার চাওভিনকে বলছেন, ‘আমি নিশ্বাস নিতে পারছি না।’ ভিডিওটি ভাইরাল হলে চাওভিনের বিরুদ্ধে বিক্ষোভ শুরু হয়। মিনেসোটা থেকে শুরু হওয়া বিক্ষোভ এখন ছড়িয়ে পড়েছে পুরো আমেরিকায়। 


পুলিশ হেফাজতে জর্জ ফ্লয়েড হত্যার প্রতিবাদে আমেরিকার মিশিগান অঙ্গরাজ্যের ডেট্রয়েট শহরে প্রতিবাদ ও বিক্ষোভ টানা ষষ্ঠ দিনের মতো অব্যাহত রয়েছে। রাতে আটটার পর কারফিউ ভেঙে হাজারো বিক্ষোভকারী ডেট্রয়েট ডাউন টাউনে বিক্ষোভ প্রদর্শন করেন। আর কৃষ্ণাঙ্গদের অধিকার আদায়ের সেই বিক্ষোভে বাংলাদেশিদেরও অংশ নিতে দেখা গেছে। বিদেশ বিভূঁইয়ে অধিকার আদায়ের লড়াইয়ে প্রবাসী বাংলাদেশিদের এমন অংশগ্রহণ সত্যিকার অর্থেই গর্বের বিষয়।

ডেট্রয়েটে রাত ৮টা থেকে ভোর ৫টা পর্যন্ত কারফিউ বলবৎ ছিল। কারফিউ ভেঙে বিক্ষোভকারীরা বিভিন্ন স্লোগান দিয়ে ডেট্রয়েট ডাউন টাউনের জেফারসন অ্যাভিনিউয়ে বিক্ষোভ প্রদর্শন ও মিছিল করেন। এ সময় মিছিলের সামনে ও পেছনে বিপুলসংখ্যক পুলিশ ছিল। একাধিক হেলিকপ্টার ওপর থেকে মিছিলে নজর রাখছিল।

বিকেল থেকেই প্রতিবাদকারীরা ডাউন টাউনে সমবেত হন। মিছিলে অংশগ্রহণকারীদের রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা কেউ কেউ পানির বোতল, আইস, জুস ও বিস্কুট দিয়ে সাহায্য করেছেন। ডেট্রয়েট পুলিশপ্রধান জেমস ক্রেগ সাংবাদিকেদের বলেন, প্রতিবাদ মিছিলটি শান্তিপূর্ণ, তাই বাধা দেওয়া হবে না।

তবে কারফিউ ভেঙে মিছিল, বিক্ষোভ করতে পারাটা প্রতিবাদকারীরা তাঁদের বিজয় বলে উল্লেখ করেছেন। কারফিউ চলাকালে আড়াই ঘণ্টা প্রতিবাদ, বিক্ষোভ, মিছিল করে রাতের দিকে মিছিলটি ডেট্রয়েট পুলিশ হেড কোয়ার্টারের কাছে একটি পার্কিং লটে ফিরে আসে। সেখানে কিছুক্ষণ নীরবতা পালন করে কেউ কেউ একে অপরের সঙ্গে আলিঙ্গন করেন এবং বিজয়সূচক আঙুল প্রদর্শন করে আবার বিক্ষোভে আসার কথা জানিয়ে চলে যান।

এলএ বাংলা টাইমস/এমবি  

শেয়ার করুন

পাঠকের মতামত