আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

ক্যালিফোর্নিয়া জুড়ে এখনো বিক্ষোভ অব্যাহত

ক্যালিফোর্নিয়া জুড়ে এখনো বিক্ষোভ অব্যাহত

ছবিঃ এলএ বাংলা টাইমস


হাজার হাজার আন্দোলনকারীকে শনিবারও সান ফ্রান্সিসকো, স্যাক্রেমেন্টো, সিমি ভ্যালি, সান দিয়াগো, লস অ্যাঞ্জেলেসসহ অন্যান্য শহরে বিক্ষোভে জমায়েত হতে দেখা গেছে। পুলিশ হেফাজতে কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েডের মৃত্যুতে তারা প্রতিবাদ ও শোক কর্মসূচি পালন করে আসছেন।


সান ফ্রান্সিসকোতে আন্দোলনে যোগ দিয়েছেন কৃষ্ণাঙ্গ  রোডেরিক সুয়েনি(৪৯)। এত মানুষকে প্রতিবাদ করতে দেখে তিনি অভিভূত বলে জানান। বিক্ষোভকারীদের হাতে ছিল জর্জ ফ্লয়েডের প্রতিচ্ছবি ও  ব্ল্যাক লাইভস ম্যাটার লেখা বিভিন্ন ব্যানার।

রোডরিক বলেন, আমরা পরিবার ও বন্ধুরা এ নিয়ে আলোচনা করেছি। বুঝতে পেরেছি শ্বেতাঙ্গরা যদি না বদলায়, তারা আমাদের সঙ্গে এক না হলে এই পরিস্থিতির পরিবর্তন হবে না। 

তবে আন্দোলনে অনেক সাদারাও যোগ দিয়েছে বলে জানিয়েছেন রোডেরিক। তিনি বলেন, তারা শক্তিশালী বার্তা পাঠাচ্ছে। পৃথিবীর নানা প্রান্তে প্রতিবাদ হচ্ছে। পরিবর্তন আসবে বলে আমি বিশ্বাস করি।

ড্যানিয়েল চেটরিট (২২) নামের এক শ্বেতাঙ্গ আন্দোলনে অংশ নিয়েছেন। তিনি বলেন, এ ধরনের নির্মম হত্যা ভাষায় প্রকাশ করার মতো নয়। সারাবিশ্বে মানুষ বর্ণবৈষম্যের কারণে নির্যাতিত হচ্ছে। আমাদের এ ব্যাপারে খেয়াল রাখতে হবে।

লস এঞ্জেলেস, হলিউডেও বিক্ষোভকারীরা স্লোগান তুলতে থাকে। তাদের মতে, রেভ্যুলশন, নাথিং লেস। অর্থ্যাৎ বিপ্লব ছাড়া তারা কিছুই ভাবতে পারছে না।

সান দিয়াগোতে তিন হাজারের বেশি মানুষ ডাউনটাউনে জড়ো হয়। তারা পুলিশ হেডকোয়ার্টার্সের দিকে আন্দোলন করতে করতে এগুতে থাকে। সিমি ভ্যালিতে রাস্তায় প্রতিবাদকারীরা বিক্ষোভ করে। এতে স্বাভাবিক ট্রাফিক পরিস্থিতি বিঘ্নিত হয়। 

হানটিংটন বিচেও পুলিশ অফিসাররা আন্দোলনকারীদের সরে যেতে বলে। তবে আন্দোলনে বিশৃঙ্খলার ঘটনা প্রথম কিছুদিনের তুলনায় একেবারেই কমে গেছে। মানুষ শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করেছে। 


/এলএল/ বাংলা টাইমস/এন/এইচ




শেয়ার করুন

পাঠকের মতামত