আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

ওয়াশিংটনের ইতিহাসে সবচেয়ে বড় বিক্ষোভ

ওয়াশিংটনের ইতিহাসে সবচেয়ে বড় বিক্ষোভ

এলএ বাংলা টাইমস


জর্জ ফ্লয়েড হত্যাকাণ্ডের প্রতিবাদে পুরো দেশ জুড়ে বিক্ষোভ অব্যাহত রয়েছে। শনিবারও দেশটির বিভিন্ন শহরের রাজপথে নামে আন্দোলনকারীরা। ফ্লয়েড হত্যার বিচার দাবি ছাড়াও বর্ণবাদ ও বৈষম্যের বিরুদ্ধে নানা স্লোগানে রাজপথ প্রকম্পিত করে তোলে তারা। এদিন রাজধানী ওয়াশিংটনেও বিক্ষোভে অংশ হাজার হাজার মানুষ। ওয়াশিংটনের রাজপথে এটি ছিল স্মরণকালের সবচেয়ে বড় ধরনের বিক্ষোভ। আন্দোলনকারীদের চাপে কানায় কানায় পূর্ণ হয়ে যায় রাজপথ। দোকানপাট বন্ধ রাখেন অধিকাংশ ব্যবসায়ী।


এ সময় ‘ব্ল্যাক লাইভস ম্যাটার’, ‘জর্জ ফ্লয়েড’, আমাদের ঘাড় থেকে তোমাদের হাঁটু সরাও প্রভৃতি স্লোগান দেয় বিক্ষোভকারীরা। তাদের হাতে পানি, স্ন্যাকস এবং পেপার টাওয়েল তুলে দিতে দেখা যায় স্বেচ্ছাসেবীদের। বিক্ষোভের তীব্রতায় ওয়াশিংটনের কেন্দ্রস্থলে অবস্থিত বেশিরভাগ জায়গা বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। উত্তাল বিক্ষোভের মুখে হোয়াইট হাউসের নিরাপত্তা আরও জোরদার করা হয়। এদিকে রাজধানী শহরে অতিরিক্ত কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী মোতায়েন করে অ্যাক্টিভিস্টদের তীব্র সমালোচনার মুখে পড়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওয়াশিংটন থেকে সামরিক উপস্থিতি প্রত্যাহারের জন্য ট্রাম্পের প্রতি আহ্বান জানিয়েছেন শহরটির মেয়র।

ফ্লয়েডের আইনজীবী বেঞ্জামিন ক্রাম্প বলেন, বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া বর্ণবাদজনিত মহামারির বলি হয়েছেন তার মক্কেল। নাগরিক অধিকার আন্দোলনের কর্মী রেভ আল শার্পটন বলেন, ফ্লয়েডের এ ঘটনা যুক্তরাষ্ট্রের সব কৃষ্ণাঙ্গকেই প্রতিধ্বনিত করছে। তার ভাষায়, ফ্লয়েডের সঙ্গে যা হয়েছে তা এদেশে প্রতিদিন শিক্ষা, স্বাস্থ্যসেবাসহ আমেরিকান জীবনের প্রত্যেক ক্ষেত্রেই ঘটে। এখন আমাদের উঠে দাঁড়ানোর সময় এসেছে। আমাদের ঘাড় থেকে আপনাদের হাঁটু সরান; এ কথা বলার সময় এসেছে। পুরো বিচার ব্যবস্থায় পরিবর্তন না আসা পর্যন্ত আন্দোলন চলবে বলে জানান শার্পটন। ফ্লয়েডের আইনজীবী বলেন, করোনা মহামারিতে ফ্লয়েড জীবন হারাননি। এটি অন্য এক মহামারি। বর্ণবাদ ও বৈষম্যের মহামারি তার জীবন কেড়ে নিয়েছে।

২৫ মে মিনেসোটা অঙ্গরাজ্যের বৃহত্তম শহর মিনিয়াপলিসে পুলিশি হেফাজতে হত্যার শিকার হন জর্জ ফ্লয়েড। একজন প্রত্যক্ষদর্শীর ধারণ করা ১০ মিনিটের ভিডিওতে দেখা গেছে, হাঁটু দিয়ে নিরস্ত্র ফ্লয়েডের গলা চেপে ধরে তাকে শ্বাসরোধে হত্যা করে ডেরেক চাওভিন নামের এক শ্বেতাঙ্গ পুলিশ সদস্য। এই হত্যার প্রতিবাদে যুক্তরাষ্ট্রজুড়ে, এমনকি বিশ্বের বিভিন্ন দেশে বড় ধরনের একাধিক বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। কানাডার অটোয়ায় পার্লামেন্ট হিলের বিক্ষোভে কালো মাস্ক পরে হাজির হন দেশটির প্রেসিডেন্ট জাস্টিন ট্রুডো। এ সময় তিনি মাটিতে হাঁটু গেড়ে বসে বিক্ষোভকারীদের সঙ্গে সংহতি প্রকাশ করেন।

এলএ বাংলা টাইমস/এমবি

শেয়ার করুন

পাঠকের মতামত