আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

বৃহস্পতিবার থেকে লস এঞ্জেলেসে ৫টি বন্দুক হামলার ঘটনা

বৃহস্পতিবার থেকে লস এঞ্জেলেসে ৫টি বন্দুক হামলার ঘটনা

ছবিঃ এলএ বাংলা টাইমস


কয়েক দিনের ব্যবধানে মারাত্মক পাঁচটি বন্দুক হামলার ঘটনা ঘটেছে লস এঞ্জেলেসে। কর্তৃপক্ষ জানিয়েছে বৃহস্পতিবার থেকে রোববার এই চারদিনে ঘটে যাওয়া বন্দুক হামলার ঘটনা বাসিন্দাদের মনে উদ্বিগ্নতা বাড়িয়েছে।


রোববার রাত আনুমানিক ১টা ১০ মিনিটে হাউজ পার্টিতে ত্রিশের কোটার এক ব্যক্তি মারা যান। সাউথ সেন্ট্রাল এরিয়ার উডলন এভিনিউর ৩৮০০ ব্লকে এই হামলা হয়। একথা নিশ্চিত করেছে লস এঞ্জেলেস পুলিশ ডিপার্টমেন্ট।

পুলিশের ধারণা সন্দেহভাজন ব্যক্তি একটি হ্যান্ডগান দিয়ে এই হামলা চালায়। হামলাকারী পালিয়ে যায়। ভুক্তভোগীকে হাসপাতালে নেওয়া হলেও বাঁচানো যায়নি। 

এছাড়া শনিবার ইস্ট হলিউডে ৪৩০০ ব্লকে আরও একটি বন্দুক হামলা চালানো হয়। এই ঘটনায়ও মারা যান একজন। প্রতিবেশীরা অভিযোগ জানালে ঘটনাস্থলে উপস্থিত হয় পুলিশ। বয়স বিশের কোটায় ওই যুবককে চিকিৎসক মৃত ঘোষণা করেন। কেন এই হামলা চালানো হয়েছে তা অজ্ঞাত।

শুক্রবার বন্দুক হামলা হয়েছে সাউথ এলএ’র সাউথ পার্ক নেইবারহুডের ৫১ স্ট্রিটে। হামলায় ভুক্তভোগী রাত ৮টা ৩৫ মিনিটের দিকে ওখানে দাঁড়িয়ে ছিলেন। একটি গাড়ি উপস্থিত হয় ও তাকে গুলি করে চলে যায় বলে জানায় পুলিশ। ও ব্যক্তি হাসপাতালে মারা যান। এর বেশি তথ্য প্রকাশ পায়নি।

এছাড়া বৃহস্পতিবার রাতেও হয়েছে দুটি বন্দুক হামলার ঘটনা। একটি বয়েল হাউটসে, অপরটি ডাউনটাউন এলএ ও চায়নাটাউনের মাঝামাঝি জায়গায়। রাত ১০টা ১০মিনিটের দিকে প্রথম হামলায় একজন মারা যান। আনুমানিক একই সময়ে দ্বিতীয় ঘটনাটি ঘটে। এই ঘটনায় আহতকে  হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা স্থিতিশীল।

হামলাগুলো সম্পর্কে লস এঞ্জলেস পুলিশ ডিপার্টমেন্টকে কেউ কিছু জানাতে চাইলে ৮৭৭-৫২৭-৩২৪৭ নম্বরে এলএপিডির সঙ্গে যোগাযোগ করতে বলা হচ্ছে। পরিচয় গোপন রাখতে চাইলে যোগাযোগ করুন ৮০০-২২২-৮৪৭৭ নম্বরে।


এলএ/বাংলা টাইমস/এন/এইচ



শেয়ার করুন

পাঠকের মতামত