আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

প্রতিবাদ-সমাবেশ কিংবা আন্দোলনে অংশ নিলে করোনা পরীক্ষার পরামর্শ

প্রতিবাদ-সমাবেশ কিংবা আন্দোলনে অংশ নিলে করোনা পরীক্ষার পরামর্শ

ছবিঃ এলএ বাংলা টাইমস



যুক্তরাষ্ট্রে করোনাভাইরাস সংক্রমণের মাঝেই জোয়ার বয়েছে কৃষ্ণাঙ্গ হত্যার প্রতিবাদে আন্দোলনের। তাই দ্বিতীয় দফায় করোনা ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। স্বাস্থ্য কর্মকর্তারা পরামর্শ দিয়েছেন যারা সভা-সমাবেশ বা মিছিলে অংশ নিয়েছেন তাদের করোনা টেস্ট করতে।

লস এঞ্জেলেস কাউন্টিতে স্বাস্থ্য কর্মকর্তা বারবারা ফেরার বলেন, যদি আপনারা কেউ প্রতিবাদ-জনসমাবেশে গিয়ে থাকেন পর্যাপ্ত সতর্কতা বা মাস্ক ছাড়াই এবং ১৫ মিনিটের মতো অংশগ্রহণ করেন। তাহলে করোনা পরীক্ষা করা উচিত।

তবে মিছিলে অংশগ্রহণের পর সাথে সাথেই করোনা পরীক্ষা না করার পরামর্শ এই স্বাস্থ্য কর্মকর্তার। তাহলে ফলাফল নেগেটিভ আসার সম্ভাবনা বেশি। এছাড়া ফলাফল নেগেটিভ আসলেও ১৪দিন কোয়ারেন্টাইনে থাকা উচিত বলে মনে করেন বারবারা।

এছাড়া বয়স্ক কিংবা যাদের শারীরিক সমস্যা রয়েছে তাদের নিরাপত্তা আরও বেশি গুরুত্বপূর্ণ। বাসায় অবস্থানকালে ৬ ফুট দূরত্ব বজায় রাখা ও মাস্ক পরা আবশ্যক। যারা আন্দোলনে অংশ নিয়েছেন তাদের খাদ্য তৈরি ও জিনিসপত্র পরিষ্কার করা ইত্যাদি থেকে বিরত থাকতে বলা হচ্ছে।

দ্য ইউএস সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন গত সপ্তাহে এ বিষয়ে বিবৃতি দিয়েছে। ডিরেক্টর রবার্ট রেডফিল্ড বলেন, এ ধরনের ঘটনা সংক্রমণের বীজ বপন করতে পারে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রয়োজন ব্যক্তিগত উদ্যোগ। অন্যদের জীবন বাঁচাতে সভা-সমাবেশকারীদের করোনা পরীক্ষা করা উচিত বলে জানান তিনি। তিন, পাঁচ বা সাতদিনের মধ্যে এই টেস্ট করতে হবে।

যুক্তরাষ্ট্রের মিনেসোটা রাজ্যের মিনিয়াপোলিসে পুলিশে হেফাজতে নির্মম নির্যাতনে মারা যান কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েড। এই ঘটনার ভিডিও ভাইরাল হলে যুক্তরাষ্ট্র জুড়ে ব্ল্যাক লাইভস ম্যাটার স্লোগানে আন্দোলন শুরু হয়। এখনো বিভিন্ন রাজ্যে সেই আন্দোলন চলছে।


এলএ/বাংলা টাইমস/এন/এইচ



শেয়ার করুন

পাঠকের মতামত