আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

শুক্রবারই মুভি থিয়েটার খুলতে পারবে ক্যালিফোর্নিয়ার অধিকাংশ কাউন্টি

শুক্রবারই মুভি থিয়েটার খুলতে পারবে ক্যালিফোর্নিয়ার অধিকাংশ কাউন্টি

ছবিঃ এলএ বাংলা টাইমস



ক্যালিফোর্নিয়ার মুভি থিয়েটারগুলো শুক্রবার থেকেই শো চালু করতে পারবে। তবে শর্ত হলো মোট দর্শক ধারণ ক্ষমতার শতকরা ২৫ ভাগ বা ১০০ এর বেশি টিকিট বিক্রি করা যাবে না। এ সংক্রান্ত রাজ্যের নির্দেশিকায় সোমবার এসব তথ্য জানানো হয়েছে। অন্য অনেক কাউন্টির মতো লস এঞ্জেলেস কাউন্টিও  থিয়েটার চালুর অনুমতি পেয়েছে।


করোনা পরিস্থিতির উন্নতি হওয়ায় ধীরে ধীরে কাউন্টিগুলো সচলের চেষ্টা করছে ক্যালিফোর্নিয়া। মুভি থিয়েটারের পাশাপাশি  সীমিত পরিসরে কার্যক্রম চালু করতে আরও অনুমতি দেওয়া হচ্ছে রেস্টুরেন্ট, চার্চ, হেয়ার সেলুন ও খুচরা দোকানগুলোকে। তবে ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে সামাজিক দূরত্বের নির্দেশনা মেনে চলতে হবে।

করোনা আক্রান্তের সংখ্যা উল্লেখযোগ্য হারে কমে আসলে অন্যান্য বিনোদন খুলে দেওয়ার পরিকল্পনা রয়েছে। এরমধ্যে রয়েছে, বোওলিং অ্যালি, আর্কেডস, মিনি গলফ কোর্সও রয়েছে।

রাজ্য নির্দেশিকায় বলা হচ্ছে মুভি থিয়েটারগুলো খুলে দেওয়ার ক্ষেত্রে টিকিট কাটা, জমায়েত হওয়া বা মুভি উপভোগ করা সবক্ষেত্রেই ৬ ফুট দূরত্ব বজায় রাখতে হবে। থিয়েটারে ঢুকার আগে ফেস মাস্ক পরতে হবে। এছাড়া পরিবর্তনযোগ্য সিট কভার ব্যবহার করতেও বলা হচ্ছে থিয়েটার কর্তৃপক্ষকে।


এছাড়া, চলচ্চিত্র, মিউজিক ও টেলিভিশন অনুষ্ঠান নির্মাণ পুনরায় শুরু করার অনুমতি দেওয়া হয়েছে। কারণ লস এঞ্জেলেসের অর্থনীতির বড় একটি অংশ নির্ভর করে বিনোদন অনুষ্ঠান নির্মাণের ওপর। 

ক্যালিফোর্নিয়ায় এ পর্যন্ত ১ লাখ ৩০ হাজারের বেশি করোনা রোগী শনাক্ত হয়েছেন। মারা গেছেন অন্তত ৪ হাজার ৬০০ জন। অধিকাংশ রোগীর ক্ষেত্রে ভাইরাসের উপসর্গ তেমন প্রবল থাকে না। তবে যাদের পূর্বের শারীরিক জটিলতা থাকে ও তুলনামূলক বয়স্ক তাদের মৃত্যু হার অন্যান্যদের চেয়ে অনেক বেশি।


এলএ/বাংলা টাইমস/এন/এইচ



শেয়ার করুন

পাঠকের মতামত