আপডেট :

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

        নতুন পানির পাইপে লিক, আবারও জলাবদ্ধতা পশ্চিম হলিউডে

        হুথিদের হামলায় সৌদি ট্যাংকারে আগুন, ইরানে নতুন মার্কিন হামলা

        ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পরমাণু চুক্তি: ট্রাম্প

        ট্রাম্পকে অপছন্দ করলেও আমাকে ভোট দিন: হিলটন

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

যুক্তরাষ্ট্রের ইতিহাসে এবারই বিমান বাহিনীর প্রধান হচ্ছেন এক কৃষ্ণাঙ্গ

যুক্তরাষ্ট্রের ইতিহাসে এবারই বিমান বাহিনীর প্রধান হচ্ছেন এক কৃষ্ণাঙ্গ

ছবিঃ এলএ বাংলা টাইমস, চার্লস ব্রাউন জুনিয়র



কোনো আফ্রিকান-আমেরিকানকে এবারই প্রথম যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীর প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হচ্ছে। জেনারেল চার্লস ব্রাউন জুনিয়রকে যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর চিফ অব স্টাফ হিসেবে দায়িত্ব দিতে সমর্থন দিয়েছে মার্কিন সিনেট। দেশটির সামরিক ইতিহাসে এবারই প্রথম এমন ঘটনা ঘটছে।



যুক্তরাষ্ট্রে কালোদের অধিকার আদায় নিয়ে চলমান আন্দোলনের মধ্যেই এই ঘোষণা এল। মঙ্গলবার প্রস্তাবটি সিনেটে সর্বসম্মতভাবে পাস হয়। ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সের তোলা প্রস্তাব মার্কিন কংগ্রেসের উচ্চ কক্ষ সিনেটে ৯৮-০ ভোটে চূড়ান্ত হয়।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ নিয়োগে  উচ্ছ্বাস প্রকাশ করেছেন। তিনি এই দিনকে আমেরিকার জন্য ঐতিহাসিক বলে জানান। জেনারেল ব্রাউনকে দেশপ্রেমিক ও ভালো নেতা হিসেবে উল্লেখ করেন।

তবে সমালোচকরা বলছেন, যুক্তরাষ্ট্রে চলমান বিক্ষোভ কমাতেই চার্লস ব্রাউনকে মার্কিন এয়ারফোর্সের প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

গত ২৫ মে সন্ধ্যায় মিনেসোটা রাজ্যের মিনিয়াপোলিস শহরে দেরেক নামের এক পুলিশ কর্মকর্তা প্রকাশ্য রাস্তায় মাটিতে ফেলে হাঁটু দিয়ে গলা চেপে ধরেন জর্জ ফ্লয়েড নামের এক কৃষ্ণাঙ্গকে। তার মৃত্যুর ঘটনার এই ভিডিও ভাইরাল হলে মুহূর্তে যুক্তরাষ্ট্রজুড়ে বিক্ষোভ শুরু হয়। এখনো বিভিন্ন শহরে সে আন্দোলন চলছে।


এলএ/বাংলা টাইমস/এন/এইচ



শেয়ার করুন

পাঠকের মতামত