আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

কি অপরাধ ডা. ফেরদৌসের

কি অপরাধ ডা. ফেরদৌসের

এলএ বাংলা টাইমস


কয়েক সপ্তাহ ধরে বাংলাদেশের হাসপাতালগুলোতে আইসিউ সঙ্কট চলছে। আর এখন তো সরকারি বেসরকারি কোন হাসপাতালেই রোগীরা ভর্তি হতে পারছেন না। কয়েক সপ্তাহ ধরেই গণমাধ্যমে এসব বিষয়ে প্রতিবেদন প্রকাশিত হচ্ছে। ফলে এসব বিষয় কারোরই অজানা নয়। গণমাধ্যমের কল্যাণে সবাই এখন জানে। আর এমন ভয়াবহ পরিস্থিতিতে মৃত্যু ভয়কে উপেক্ষা করে নিজ দেশের করোনা রোগীদের চিকিৎসা সেবা দেওয়ার জন্য নিউইয়র্ক থেকে বাংলাদেশে যান ডা. ফেরদৌস খন্দকার।


পরিকল্পনা ছিল একাধিক চিকিৎসক টিম নিয়ে মানুষের বাড়ি বাড়ি গিয়ে চিকিৎসা সেবা দেবেন। কিন্তু বিমানবন্দর কর্তৃপক্ষ তাকে ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখে। করোনার এই সময়ে জনস্বাস্থ্যের কথা চিন্তা করে এমনটা তো হতেই পারে। কিন্তু এমন নিয়ম শুধু ডা. ফেরদৌসের ক্ষেত্রেই কেন? জানা যায়, একই ফ্লাইটে আসা বাকি ১২৬ জনকে হোম কোয়ারেন্টাইনে থাকতে বলা হয়। ব্যতিক্রম শুধু ডা. ফেরদৌস, উনাকে দেওয়া হয় প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন। করোনা নেগেটিভ সনদ দেখানোর পরও তাকে এমনভাবে আটকে দেওয়া হল। 

বর্তমানে কোয়ারেন্টাইন থেকে তিনি মোবাইলে করোনায় আক্রান্ত রোগীদের চিকিৎসাসেবা দিচ্ছেন। গত দুই দিনে সকাল থেকে গভীর রাত পর্যন্ত শতাধিক রোগীকে তিনি সেবা দিয়েছেন। ডা. ফেরদৌস জানান, চেয়েছিলাম বাংলাদেশে পৌঁছে আমার সাধ্য মতো মানুষের বাড়ি বাড়ি গিয়ে করোনায় আক্রান্ত কিংবা উপসর্গ আছে এমন রোগীদের চিকিৎসাসেবা দেব। সেই পরিকল্পনা অনুসারে বাংলাদেশের তরুণ চিকিৎসকদের একটি তালিকাও তৈরি করেছিলাম। তারা নিবন্ধনের মাধ্যমে স্বেচ্ছায় করোনা রোগীদের চিকিৎসা দিতে প্রস্তুত হয়েছিলেন। কিন্তু বিমানবন্দরে নেমে ষড়যন্ত্রের মুখে পড়ে গেলাম। অ্যান্টিবডি পজিটিভ থাকার পরও আমাকে কোয়ারেন্টাইনে রাখা হলো। এখানে ১৪ দিন বসে থেকে তো সময় নষ্ট করতে পারি না। তাই মোবাইলে অডিও কলের মাধ্যমে যতটা পারছি মানুষকে সেবা দিয়ে যাচ্ছি।

তিনি বলেন, দেখুন, আমার কাছে প্রতিটি সেকেন্ড মূল্যবান। ১৪ দিন মাঠে কাজ করতে পারলে অনেক রোগীর সেবা দিতে পারতাম। আমি একজন চিকিৎসক। মানুষের সেবা দেওয়াই আমার কাজ। আমার সময়গুলো নষ্ট করবেন না। আমাকে মানুষের সেবা করতে দিন। বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কান পর্যন্ত আমাকে নিয়ে ছড়ানো গুজব আর মিথ্যাচারের বিষয়গুলো পৌঁছলে, একমুহূর্তও আমাকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে না রেখে তিনি মানুষের সেবায় পাঠিয়ে দিতেন। তার কাছে সত্য তথ্যটা পৌঁছানো হচ্ছে না। দেশে পৌঁছার পর আমাকে বঙ্গবন্ধুর খুনির আত্মীয়, তারেক জিয়ার ডোনার, ছাত্রদলের ক্যাডার বানিয়ে ফেলা হলো। এসব অসত্য এবং মিথ্যা গুজব। সত্য চাপা থাকবে না, সত্য বেরিয়ে আসবে।

একজন চিকিৎসক তাঁর নিজের দেশের প্রতি দেশপ্রেম থেকে, ভালোবাসা থেকে মৃত্যু ভয়কে উপেক্ষা করে করোনা রোগীদের সেবা দিতে চাওয়া কি তাঁর অপরাধ? দেশের এমন দুর্দিনে দেশের মৃত্যু পথযাত্রী রোগীদের পাশে দাঁড়ানোটা কি তাঁর অপরাধ? 

এলএ বাংলা টাইমস/এমবি

শেয়ার করুন

পাঠকের মতামত