আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

কৃষ্ণাঙ্গ ইতিহাসে স্মরণীয় কিছু নারী

কৃষ্ণাঙ্গ ইতিহাসে স্মরণীয় কিছু নারী

এলএ বাংলা টাইমস


যুক্তরাষ্ট্রে প্রতি বছর ফেব্রুয়ারি মাস কৃষ্ণাঙ্গ ইতিহাস মাস হিসেবে পালন করা হয়। এই মাসে আফ্রিকান-আমেরিকানদের ভূমিকা এবং অর্জনকে সম্মান করা হয়। অনেক কৃষ্ণাঙ্গ ব্যক্তিত্ব রয়েছে যাদের ইতিহাস সম্পর্কে অনেকেই জানেন। কিন্তু ঐ নামগুলোর পাশে আরও অনেক কৃষ্ণাঙ্গ নাম রয়েছে যাদের অনেক অবদান রয়েছে কিন্তু সে নামগুলো তেমন করে সামনে আসেনি। আজ আপনাদের জানাবো সে বিশেষ কিছু নারী ব্যক্তিত্বদের কথা।


জেন বলিন

জেন বলিন ১৯৩৯ সালে যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ মহিলা বিচারক হন। তিনিই প্রথম কৃষ্ণাঙ্গ মহিলা যিনি ইয়েল ল স্কুল থেকে স্নাতকোত্তর ডিগ্রী অর্জন করেন। তিনি চার দশক ধরে নিউইয়র্কের পারিবারিক আদালতে দায়িত্ব পালন করেন। পারিবারিক মামলা নিস্পত্তি করা ছাড়া তিনি বর্ণ ভিত্তিক কাজ প্রদানের বিরুদ্ধে লড়াই করেছিলেন।

অ্যালিসন ডনিগান

অ্যালিস অ্যালিসন ডনিগান ছিলেন প্রথম আফ্রিকান-আমেরিকান মহিলা হোয়াইট হাউসের সংবাদদাতা। তিনি সেনেট ও প্রতিনিধি পরিষদের প্রেস গ্যালারীর প্রথম কৃষ্ণাঙ্গ মহিলা সদস্য ছিলেন।লেখার প্রতি প্রগার ভালবাসা থেকে ১৩ বছর বয়সে ওনেন্সবোরো এন্টারপ্রাইজের জন্য তিনি লেখা শুরু করেন। ১৯৪৭ সালে অ্যাসোসিয়েটেড নেগ্রো প্রেসের প্রধান হয়েছিলেন এলিস। তিনি ১৯৬৫ সাল পর্যন্ত সম কর্মসংস্থান সুযোগের বিষয়ে প্রেসিডেন্ট কমিটির শিক্ষা পরামর্শদাতার দায়িত্ব পালন করেন।

ওয়াঙ্গারি মাথাই

ওয়াঙ্গারি মাথাই কেনিয়ার পরিবেশগত কাজের জন্য ২০০৪ সালের নোবেল শান্তি পুরষ্কার বিজয়ী প্রথম কৃষ্ণাঙ্গ নারী। তিনি পূর্ব ও মধ্য আফ্রিকার প্রথম মহিলা যিনি ডক্টরেট ডিগ্রি অর্জন করেছিলেন। মাথাই কেনিয়ার ন্যাশনাল কাউন্সিল অফ উইমেন-এ ছয় বছর চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন এবং আফ্রিকার সবচেয়ে বড় বৃক্ষরোপণ অভিযান — গ্রীন বেল্ট মুভমেন্ট সম্পাদন করার ধারণাটি চালু করেছিলেন। ১৯৭৭ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে সংস্থাটি কেনিয়ায় ৫১ কোটিরও বেশি গাছ লাগিয়েছে।

আলাবামার মন্টগোমেরিতে রোযা পারক্স বাসে শ্বেতাঙ্গ যাত্রীর কাছে নিজের আসনটি ছেড়ে দিতে অস্বীকার করার নয় মাস আগে ১৫বছর বয়সী ক্লডেট কলভিন একই কাজ করেছিলেন। এনপিআর জানিয়েছে, ১৯৫৫ সালের মার্চে, কলভিন হাই স্কুল থেকে বাসে করে বাড়ি যাবার সময়, ড্রাইভার তাকে তার সিট ছেড়ে দেওয়ার নির্দেশ দেয়। কিন্তু কলভিন অস্বীকার করে বলেছিলেন যে তিনি বাসের ভাড়া পরিশোধ করেছেন এবং এটি তার সাংবিধানিক অধিকার। পরে দুই পুলিশ কর্মকর্তা তাকে গ্রেপ্তার করেছিলেন। পরবর্তীতে কলভিন আলাবামায় গণপরিবহণে পৃথকীকরণের বিরুদ্ধে কেন্দ্রীয় মামলায় প্রধান সাক্ষী হয়েছিলেন।

হেডজম্যান

হেডজম্যান একজন আইনজীবী ছিলেন যিনি নাগরিক অধিকার আন্দোলনকে সংগঠিত করার জন্য ধর্মীয় সংগঠন এবং সরকারের অভ্যন্তরে কাজ করেছিলেন। ১৯২২ সালে হ্যামলিন বিশ্ববিদ্যালয়ের প্রথম আফ্রিকান-আমেরিকান স্নাতক ডিগ্রিধারী হেজম্যান। পরে তিনি বেশ কয়েকটি ধর্মীয় প্রতিষ্ঠানের পক্ষে কাজ করেছিলেন, বিশেষ করে ইয়ং উইমেন ক্রিশ্চিয়ান অ্যাসোসিয়েশনের জন্য কাজ করেন তিনি। ১৯৮৮ সালে হ্যারি এস ট্রুমানের পুনর্নির্বাচন প্রচারে কাজ করেন হেজম্যান এবং ১৯৫৪ থেকে ১৯৫৮ সাল পর্যন্ত নিউ ইয়র্কের মেয়র রবার্ট এফ ওয়াগনারের মন্ত্রিসভায় দায়িত্ব পালন সহ হেজজম্যান সরকারের বিভিন্ন ভূমিকা পালন করেছিলেন। ১৯৬৩ সালে ওয়াশিংটনে ঐতিহাসিক মার্চের পরিকল্পনার ক্ষেত্রেও হেজম্যানের ভূমিকা ছিল।


শার্লি চিশলম

শার্লি চিশলম প্রথমে নিউইয়র্ক সিটির শিশু কল্যাণ ব্যুরোর জন্য শিক্ষা পরামর্শদাতার দায়িত্ব পালন করেন এবং ১৯৬৪ সালে নিউইয়র্ক রাজ্য বিধানসভার পক্ষে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। ১৯৬৮ সালে, চিশলম প্রথম আফ্রিকান-আমেরিকান কংগ্রেস মহিলা হিসাবে নির্বাচিত হন। তিনি কংগ্রেসের কৃষ্ণাঙ্গ রাজনৈতিক দলের সমিতির প্রতিষ্ঠাতা সদস্যদের একজন। ১৯৭২ শার্লি চিশলম প্রথম আফ্রিকান-আমেরিকান মহিলা যিনি ডেমোক্র্যাটিক পার্টির মনোনয়নের জন্য প্রতিদ্বন্দ্বিতা করেন।

ডা. ক্রাম্পলার

ডা. ক্রাম্পলার যুক্তরাষ্ট্রের প্রথম আফ্রিকান-আমেরিকান মহিলা চিকিত্সক ছিলেন। ১৮৩১ সালে জন্মগ্রহণকারী, ডাক্তার ক্রাম্পলার প্রথমে ম্যাসাচুসেটস-এ নার্স হিসাবে কাজ শুরু করেন ১৮৫২ থেকে ১৮৬০ সাল পর্যন্ত। ১৮৬৪ সালে এমডি অর্জন করেন। তিনি বোস্টন, রিচমন্ড, ভার্জিনিয়ায় প্রাথমিকভাবে দরিদ্রদের চিকিৎসা সেবায় নিয়োজিত ছিলেন। ১৮৮৩ সালে, ডঃ ক্রাম্পলার একটি বিখ্যাত বই "বুক অফ মেডিকেল ডিসকোর্সস ইন টু পার্টস" প্রকাশ করেছিলেন, যা অনেকের মতে কোনো আফ্রিকান-আমেরিকান লেখকের লেখা প্রথম মেডিকেল বই।

ডরোথি

ডরোথিকে নাগরিক অধিকার আন্দোলনের কর্ত্রী বলা হয়। ১৯৩০-এর দশকে নিউইয়র্ক বিশ্ববিদ্যালয় থেকে দুটি ডিগ্রি অর্জনের পরে, হাইট নিউ ইয়র্ক সিটি ওয়েলফেয়ার বিভাগের পক্ষে কাজ করেন এবং তারপরে হারলেম ওয়াইএমসিএর সহকারী নির্বাহী পরিচালকের দায়িত্ব পালন করেন।তিনি গণপিটুনির বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশে অংশ নিয়েছিলেন, এবং আফ্রিকান আমেরিকান মহিলাদের শোষণের মাধ্যমে দাসত্তের বাজারে কাজ করার বিষয়ে জনগণের দৃষ্টি আকর্ষণ করেছিলেন। ১৯৫০ এর দশকে, তিনি রাষ্ট্রপতি ডুইট ডি আইজেনহওয়ারকে বিদ্যালয়ে পৃথকীকরণ বিষয়ে আগ্রাসী অবস্থান নিতে তদবির করেছিলেন। ডরোথি হাইট মার্টিন লুথার কিং জুনিয়রের সাথে কাজ করেছিলেন এবং ১৯৬৩ সালের আগস্টে মার্টিন লুথার কিং এর বিখ্যাত ‘আই হ্যাভ এ ড্রিম’ বক্তৃতা দেওয়ার সময় ডরোথি হাইট তাঁর পাশে ছিলেন।

এলএ বাংলা টাইমস/এমবি

শেয়ার করুন

পাঠকের মতামত