আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

বে এরিয়ায় জন্মদিন পার্টিতে বন্দুক হামলায় নিহত ২, আহত ৩

বে এরিয়ায় জন্মদিন পার্টিতে বন্দুক হামলায় নিহত ২, আহত ৩

ছবিঃ এলএ বাংলা টাইমস


শিশুর জন্মদিন পার্টিতে বন্দুক হামলায় বে এরিয়ায় ২ নারীর মৃত্যু হয়েছে। এছাড়া আহত হয়েছেন আরো তিনজন। আহতদের মধ্যে এক শিশুও রয়েছে। মঙ্গলবার এ ঘটনা ঘটেছে।


ভেলেজেও এর সিনথিয়া এভিনিউর ১০০ ব্লক এলাকায় রাত আনুমানিক ৯টা ৪৯ মিনিটে এ ঘটনা ঘটে। এ কথা জানিয়েছেন ভেলেজেও পুলিশ ডিপার্টমেন্টের পাবলিক ইনফরমেশন অফিসার ব্রিটনি জ্যাকসন।

পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে ৪ জন বয়স্ক ও ১ জন শিশুকে গুলিবিদ্ধ অবস্থায় দেখতে পায়। তাদের বয়স ১০ থেকে ৬৩ বছর। হাসপাতালে নেওয়ার পর আহত দুই নারীকে মৃত ঘোষণা করা হয়। তাদের একজনের বয়স ৬৩ অপরজনের ৩৭। 

আহত অপর নারী ও ১০ বছরের শিশুর অবস্থা স্থিতিশীল। তারা বেঁচে যাবে বলে ধারণা করা হচ্ছে। অফিসার ব্রিটনি জ্যাকসন জানিয়েছেন তাদের আঘাত জীবনহানির নয়।

জানা যায় যখন জন্মদিনের পার্টি চলছিল তখন বন্দুক হামলাকারীরা গাড়ি থেকে বেরিয়ে আসে ও গুলি চালাতে শুরু করে। এই ঘটনার তদন্ত চলছে। 

এর আগে বৃহস্পতিবার থেকে রোববার এই চারদিনে ৫টি বন্দুক হামলার ঘটনা লস এঞ্জেলেসের আশেপাশে ঘটেছে বলে জানিয়েছিল কর্তৃপক্ষ। এসব হামলার ঘটনা বাসিন্দাদের মনে উদ্বিগ্নতা বাড়িয়েছে।


এলএ/বাংলা টাইমস/এন/এইচ



শেয়ার করুন

পাঠকের মতামত