আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

ক্যালিফোর্নিয়ায় ডিজনিল্যান্ড জুলাইতে চালুর পরিকল্পনা করা হচ্ছে

ক্যালিফোর্নিয়ায় ডিজনিল্যান্ড জুলাইতে চালুর পরিকল্পনা করা হচ্ছে

ছবিঃ এলএ বাংলা টাইমস


করোনাভাইরাস মহামারির কারণে লাগাতার বন্ধ থাকার পর ডিজনি কর্তৃপক্ষ সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় তাদের থিম পার্ক জুলাইয়ের মাঝামাঝি সময় থেকে খুলে দেওয়ার পরিকল্পনা করছে। বুধবার এ তথ্য জানানো হয়েছে।


এক বিবৃতিতে কর্তৃপক্ষ জানায়, ক্যালিফোর্নিয়ায় ডিজনির অ্যাডভেঞ্চার ১৭ জুলাই থেকে চালুর কথা ভাবা হচ্ছে। ডিজনি থিম শপিং এলাকা খোলা হতে পারে ৯ জুলাই থেকে।

থিম পার্ক ভ্রমণে দর্শনার্থীদের অগ্রিম বুকিং প্রয়োজন হবে। এছাড়া ধারণক্ষমতা কমিয়ে আনা হবে।  জনসমাগমের প্রয়োজন হবে এমন আয়োজন যেমন প্যারেড, নাইট-টাইম স্পেক্টাকুলার চালু হতে সময় লাগবে। এছাড়া ডিজনি ক্যারেক্টারগুলোও সাক্ষাৎ থেকে বিরত থাকবে।

করোনাভাইরাস মহামারির কারণে গত ১৪ মার্চ থেকে বন্ধ হয়ে যায় ক্যালিফোর্নিয়ার ডিজনিল্যান্ড। এটি খুলে দেওয়ার জন্য এখনো সরকারের অনুমতি প্রয়োজন রয়েছে। গত ৬৫ বছরে থিম পার্কটি মাত্র কয়েকবার বন্ধ ছিল। তাও এক কী দুই দিনের জন্য। ডিজনিল্যান্ডের ঐতিহাসিকরা এমনই তথ্য জানিয়েছেন।

সর্বশেষ ২০০১ সালের ১১ সেপ্টেম্বর টুইন টাওয়ারে সন্ত্রাসী হামলার পর বন্ধ হয়ে গিয়েছিল ডিজনিল্যান্ড।


এলএ/বাংলা/টাইমস/এনএইচ



শেয়ার করুন

পাঠকের মতামত