আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

২০২১ সালের আগে হচ্ছে না লোটাস ফেস্টিভাল

২০২১ সালের আগে হচ্ছে না লোটাস ফেস্টিভাল

এলএ বাংলা টাইমস


প্রাণঘাতী করোনা ভাইরাসের প্রভাব পড়েছে নাগরিক জীবনের সব ক্ষেত্রে। করোনার ভয়াল গ্রাসে পুরো পৃথিবী জুড়ে স্থগিত হয়েছে নানা উৎসব আয়োজন। মানুষের চিরাচরিত উৎসবমুখর পরিবেশ আর উদযাপনের সকল আয়োজনই যেন কেড়ে নিল মরণব্যাধী করোনা। লস এঞ্জেলেসের সী বীচ থেকে শুরু করে পার্ক কিংবা বিনোদন কেন্দ্র সবকিছুই এখন জনশূন্য। 


আর এর মধ্যেই বাতিল হয়ে গেলো লোটাস ফেস্টিভাল। প্রতি বৎসর হাজার হাজার মানুষ রেজিস্ট্রেশন করে থাকে লোটাস ফেস্টিভালের জন্য। প্রকৃতিপ্রেমী মানুষ দীর্ঘ সময় ধরে এই ফেস্টিভাল আয়োজন ও অংশগ্রহণের অপেক্ষায় থাকে। কিন্তু করোনার কারণে এবার বিধি বাম। লোটাস ফেস্টিভাল আয়োজক কর্তৃপক্ষ বলছে, ২০২১ সালের আগে আর এই উৎসব হচ্ছে না। অর্থাৎ চলতি বৎসরের উৎসব স্থগিত করেছে তারা। 

প্রতি বৎসর লস এঞ্জেলেস রিক্রিয়েশন এন্ড পার্ক ডিপার্টমেন্ট ও লোটাস ফেস্টিভাল কর্তৃপক্ষ এই আয়োজন করে থাকে। ২০২০ সালের এই ফেস্টিভাল হওয়ার কথা ছিল আগামী জুলাই মাসের ১১ ও ১২ তারিখ। দুইদিন ব্যাপী এই উদযাপন চলত দুপুর ১২ টা থেকে রাত্রি ৯ টা পর্যন্ত। কিন্তু করোনা ভাইরাসের কারণে সৃষ্ট স্বাস্থ্য ঝুঁকি ও অনিশ্চয়তার কথা চিন্তা করে ইকো পার্কের এই আয়োজন স্থগিত করে দেয় কর্তৃপক্ষ। সেইসাথে রেজিস্ট্রেশনকারী প্রত্যেককে যে কোন জিজ্ঞাসা বা পেমেন্ট সংক্রান্ত বিষয়ে জানার জন্য  lotus.festival@lacity.org এই ঠিকানায় মেইল করতে অনুরোধ করা হয়।    

এলএ বাংলা টাইমস/এমবি 

শেয়ার করুন

পাঠকের মতামত