আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

ক্যালিফোর্নিয়ার যে ৯টি কাউন্টিতে করোনা রোগী বাড়ছে

ক্যালিফোর্নিয়ার যে ৯টি কাউন্টিতে করোনা রোগী বাড়ছে

ছবিঃ এলএ বাংলা টাইমস


ক্যালিফোর্নিয়ার ৯টি কাউন্টিতে করোনা রোগী ও হাসপাতালে ভর্তির সংখ্যা বেড়েছে। লকডাউন শিথিল করায় এমন পরিস্থিতি তৈরি হয়েছে বলে ভাবা হচ্ছে। ধারণা করা হচ্ছে কর্তৃপক্ষ পুনরায় বিধিনিষেধ আরোপ করতে পারে।   


যেসব কাউন্টিতে রোগীর সংখ্যা বাড়ছে সেগুলো হলো, লস এঞ্জেলেস, স্যাক্রেমেন্টো, ফ্রেসনো, ইম্পেরিয়াল, সান বার্নারদিনহো, সান হুয়াকিন, তুলারে, কিংস ও সান্তা ক্লেরা কাউন্টি।

ঘনবসতির লস এঞ্জেলেসে করোনা শনাক্তের সংখ্যা বেড়েছে কারণ করোনা টেস্ট সহজলভ্য হচ্ছে। তবে স্বাস্থ্য কর্মকর্তারা বলছেন বিধিনিষেধ শিথিল করার ফলেই সংক্রমণের এই উর্ধ্বগতি। এছাড়া জর্জ ফ্লয়েডের মৃত্যুর জের ধরে যুক্তরাষ্ট্রজুড়ে আন্দোলনের ফলে আবারও করোনা রোগী বেড়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

স্যাক্রেমেন্টো কাউন্টিতে ইতোমধ্যে ৩৩ জন হাসপাতালে ভর্তি ছিলেন। মঙ্গলবার পর্যন্ত সেখানে ১৪ জনকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে ভর্তি করা হয়। জন্মদিনের পার্টি ও অন্ত্যেষ্টিক্রিয়া আয়োজনের ফলে সেখানে বাড়ছে করোনা রোগীর সংখ্যা। কাউন্টিরা স্বাস্থ্য কর্মকর্তা অলিভিয়া কাসিরি বলেন, ছোটখাটো বিভিন্ন জনসমাগমের কারণে এমন পরিস্থিতি তৈরি হয়েছে।

ফ্রেসনো কাউন্টি কর্তৃপক্ষ জানায় ক্রমবর্ধমানভাবে বেড়ে চলছে করোনা রোগী। ইম্পেরিয়াল কাউন্টিও একই শঙ্কা জানিয়েছে। হাসপাতালে ভর্তি হওয়া রোগীর সংখ্যা বেড়েছে সান হুয়াকিনো, তুলারে ও সান্তা ক্লেরা কাউন্টিতে।   

ক্যালিফোর্নিয়ায় করোনা রোগীর সংখ্যা ১ লাখ ৩৩ হাজার ৪৮৯ জন। এ পর্যন্ত মারা গেছে ৪ হাজার ৬৯৭ জন।


এলএ/বাংলা টাইমস/ এনএইচ



শেয়ার করুন

পাঠকের মতামত