আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

আমেরিকার ইতিহাসে প্রথম অডিটর জেনারেল হলেন বাংলাদেশি নিনা আহমেদ

আমেরিকার ইতিহাসে প্রথম অডিটর জেনারেল হলেন বাংলাদেশি নিনা আহমেদ

এলএ বাংলা টাইমস


চলছে প্রাণঘাতী করোনা ভাইরাসের সংক্রমণ। সেইসাথে টানা ২ সপ্তাহ ধরে কৃষ্ণাঙ্গদের অধিকার আদায়ের বিক্ষোভ। আর এরই মধ্যে যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশিদের জন্য রচিত হল এক নতুন মাইল ফলক। আমেরিকার ইতিহাসে প্রথমবারের মতো পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের প্রাইমারি নির্বাচনে অডিটর জেনারেল পদে নির্বাচিত হন বাংলাদেশি বংশোদ্ভূত নিনা আহমেদ। আমেরিকার ইতিহাসে এই প্রথম কোনো বাংলাদেশি বংশোদ্ভূত রাজ্য পর্যায়ের একটি সম্মানজনক পদে নির্বাচিত হলেন। এ ছাড়া পেনসিলভানিয়া রাজ্যের ইতিহাসে এই প্রথম কোনো অশ্বেতাঙ্গ এবং নারী অডিটর জেনারেল পদে নির্বাচিত হলেন। ২ জুন অনুষ্ঠিত নির্বাচনের সব ভোট গণনার পর নিনা আহমেদকে ১১ জুন আনুষ্ঠানিকভাবে নির্বাচিত ঘোষণা করা হবে। অন্তত ৬০ হাজার ভোটে এগিয়ে থাকা নিনা আহমেদকে তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মাইকেল ল্যাম্ব অভিনন্দন জানিয়েছেন। নিনা আহমেদ  বলেন, এ বিজয় আমেরিকায় চলমান বর্ণবাদবিরোধী আন্দোলনে জড়িতদের বিজয়। তিনি বলেন, বাংলাদেশি বংশোদ্ভূত একজন হিসেবে আমি গর্বিত। বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে আমেরিকায় সদা সরব নিনা আহমেদ বলেন, আমেরিকায় কৃষ্ণাঙ্গসহ সংখ্যালঘুদের অধিকার আদায়ে এ বিজয় এক মাইলফলক হয়ে থাকবে।


করোনার তাণ্ডবে বিপর্যস্ত আমেরিকায় নিনা আহমেদের নির্বাচিত হওয়া মোটেই সহজ ছিল না। পেনসিলভানিয়ায় ডেমোক্রেট দলের রাজনীতির নিয়ন্ত্রক ডেমোক্রেট শ্বেতাঙ্গদের চরম বিরোধিতায় পড়েন তিনি। রাজ্যের অনগ্রসর কমিউনিটির নানা শ্রমিক সংগঠন তাঁকে সমর্থন করে। দলের রাজ্য পর্যায়ের বড় বড় নেতাদের বৈরিতার কারণে দৃশ্যত তাঁর নির্বাচিত হওয়া অনিশ্চিত হয়ে পড়ে। আসছে নভেম্বরে সাধারণ নির্বাচনের আনুষ্ঠানিকতার পর রাজ্যের দ্বিতীয় গুরুত্বপূর্ণ পদ অডিটর জেনারেলের দায়িত্ব গ্রহণ করবেন নিনা আহমেদ। নিনা আহমেদের নির্বাচনী প্রচারের অন্যতম উপদেষ্টা অধ্যাপক জিয়াউদ্দিন আহমেদ বলেন, আমেরিকার ২৩৫ বছরের ইতিহাসে বাংলাদেশিদের এ অর্জন আমাদের আরও এগিয়ে যাওয়ার প্রেরণা দেবে। তিনি জানান, নিনা আহমেদের নির্বাচিত হওয়া কঠিন ছিল। দলের শক্তিশালী পক্ষটি তাঁর বিরোধিতা করেছে। নিনা আহমেদ মুসলমান, গাত্রবর্ণে শ্বেতাঙ্গ নয়। শুধু রাজ্যের অনগ্রসর জনগোষ্ঠীর সঙ্গে দীর্ঘদিনের কাজের সম্পর্কের কারণেই তাঁর এ বিজয় সম্ভব হয়েছে বলে জিয়াউদ্দিন আহমেদ উল্লেখ করেন।

বিজ্ঞানী নিনা আহমেদ একজন নারীবাদী ও প্রথম প্রজন্মের বাংলাদেশি-আমেরিকান। সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার সময়ে তিনি একজন উপদেষ্টা হিসেবে কাজ করেছেন। নিনা আহমেদ প্রার্থিতা ঘোষণা করে বলেছিলেন, অডিটর জেনারেল হিসেবে নির্বাচিত হলে নিনা সরকারি অফিসে যৌন হয়রানি বন্ধের বিষয়ে গুরুত্ব দেবেন। জীবন রক্ষাকারী ওষুধের ব্যয় কমানোর চেষ্টা করবেন এবং অডিটর জেনারেলের অফিসের ক্ষমতা ব্যবহার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রয়োজনীয় ডেটা ও রিসোর্স সরবরাহ করে এনআরএর সঙ্গে আলোচনার মাধ্যমে অস্ত্র সুরক্ষা আইন পাস করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন। নিনা কর্মক্ষেত্রে বৈষম্য ও যৌন হয়রানির বিরুদ্ধে লড়াই করতে সর্বোচ্চ চেষ্টা করবেন, যা নারী ও অন্য বর্ণের মানুষকে অর্থনৈতিক ভাবে ক্ষতিগ্রস্ত করে। বোর্ড অব ফিলাডেলফিয়া ফাউন্ডেশনে কর্মরত অন্য বর্ণের অল্প কয়েকজন নারী কর্মীদের মধ্যে শ্রমজীবী ও দরিদ্র পরিবারের মানুষের জন্য নিনা স্থানীয় অলাভজনক প্রতিষ্ঠানে লাখ লাখ ডলার সংগ্রহে সহায়তা করেছেন।

এর আগে নিনা আহমেদ ফিলাডেলফিয়া নগরে মেয়র জিম কেনির অধীনে পাবলিক এনগেজমেন্টের ডেপুটি মেয়র হিসেবে দায়িত্ব পালন করেছেন। নারী কমিশন, ব্ল্যাকমেল এনগেজমেন্ট অফিস ও যুব কমিশনের তদারকি করেছেন এবং এলজিবিটি বিষয়ক কার্যালয়ের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করেছেন। তিনি এশীয় আমেরিকান ও প্রশান্ত মহাসাগরীয় দ্বীপপুঞ্জবাসীর বিষয়ে বারাক ওবামার উপদেষ্টা কমিশন এবং এশিয়ান আমেরিকানবিষয়ক মেয়র নাটারের কমিশনেও দায়িত্ব পালন করেছেন। নিনা ও তাঁর স্বামী আহসান ৩০ বছরের বেশি সময় ফিলাডেলফিয়ায় বসবাস করছেন। তাঁরা দুই কন্যা জোয়া ও প্রিয়াকে তাঁদের কমিউনিটির মূল্যবোধ শিখিয়েছেন।

নিনা বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধের সময় দেশে বেড়ে ওঠেন এবং ২১ বছর বয়সে আমেরিকায় আসেন। তিনি বলেন, আমেরিকান টেলিভিশনে অনুষ্ঠান দেখে দেখেই তাঁর ইংরেজি উচ্চারণে উন্নতি হয়েছিল। তিনি পেনসিলভানিয়া বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি করেন। পরে আণবিক জীববিজ্ঞানী ও উদ্যোক্তা হিসেবে সাফল্য অর্জন করেন। পেশার বাইরে নিনা একজন সফল নাগরিক নেতা হিসেবে পরিচিত হয়ে উঠেছেন। ফিলাডেলফিয়া ন্যাশনাল অর্গানাইজেশন ফর উইমেনের সভাপতি হিসেবে অশালীন ই–মেইল প্রেরণকারী তিনজন প্রসিকিউটরকে বরখাস্তের দাবিতে নিনা ফিলাডেলফিয়া জেলা অ্যাটর্নি কার্যালয়ের বিরুদ্ধে লড়াইয়ের নেতৃত্ব দিয়েছিলেন।

এলএ বাংলা টাইমস/এম/বিএইচ

শেয়ার করুন

পাঠকের মতামত