আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

জর্জিয়ায় বাছাই পর্বে হেরে গেলো বাংলাদেশ

জর্জিয়ায় বাছাই পর্বে হেরে গেলো বাংলাদেশ

এলএ বাংলা টাইমস


আমেরিকার মূলধারার স্থানীয় ও জাতীয় নির্বাচনের বাছাইপর্বে জর্জিয়া অঙ্গরাজ্যের একই এলাকা থেকে দুই বাংলাদেশিসহ অন্য এলাকা থেকে বিভিন্ন পদে অন্তত পাঁচ বাংলাদেশি অংশ নিয়েছিলেন। কিন্তু নির্বাচনে কোনো বাংলাদেশিই জয়ী হতে পারেননি। তাঁরা সবাই ডেমোক্রেটিক পার্টি থেকে নির্বাচনে অংশ নিয়েছিলেন। ৯ জুন সকাল সাতটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত বিরতিহীনভাবে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। ইউএস কংগ্রেশনাল ডিস্ট্রিক্ট ৭ থেকে রশিদ মালিক ও নাবিলাহ ইসলাম নামের দুই বাংলাদেশি প্রতিদ্বন্দ্বিতা করেন। এখানে ৪৬ শথাংশ ভোট পেয়ে বাছাইপর্ব নির্বাচনে জয়ী হয়েছেন ক্যারোলাইন বোর্ডক্স। তাঁর প্রাপ্ত ভোটের সংখ্যা ২৩ হাজার ৭৮৮। নিকটতম প্রতিদ্বন্দ্বী বেরেন্ডা লোপেজ পেয়েছেন ১৪ শতাংশ ভোট। তাঁর ভোটসংখ্যা ৭ হাজার ৩৯২। আর ১৩ শতাংশ ভোট পেয়ে তৃতীয় স্থানে রয়েছেন নাবিলাহ ইসলাম। তাঁর প্রাপ্ত ভোটের সংখ্যা ৬ হাজার ৬২১। ১১ শতাংশ ভোট পেয়ে এর পরেই রয়েছেন রশিদ মালিক, তিনি পেয়েছেন মোট ৫ হাজার ৮০১ ভোট। এই আসনে মোট পাঁচজন প্রার্থী নির্বাচনে অংশগ্রহণ করেন।

স্টেট সিনেট ডিস্ট্রিক্ট ৪১-এ প্রতিদ্বন্দ্বিতা করে বাংলাদেশি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন পেয়েছেন ২ হাজার ৮৫৯ ভোট, যা মোট ভোটের ২০ শতাংশ। আর ৫০ শতাংশ ভোট পেয়ে জয়ী হয়েছেন কিম জ্যাকসন। তাঁর প্রাপ্ত ভোটের সংখ্যা ৭ হাজার ৩৫৭। এই আসনে মোট চারজন অংশগ্রহণ করেন। চারজনের মধ্যে মোহাম্মদ জাহাঙ্গীরের অবস্থান দ্বিতীয়। স্টেট সিনেট ডিস্ট্রিক্ট ৪৮ বাছাইপর্বে প্রতিদ্বন্দ্বিতা করেন বাংলাদেশি জস উদ্দিন। তাঁর প্রাপ্ত ভোটের সংখ্যা ৩ হাজার ৩৯৩, যা মোট ভোটের ২৩ শতাংশ। ৭৭ শতাংশ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন মাইকেল আউ। তাঁর প্রাপ্ত ভোটের সংখ্যা ১১ হাজার ৩৩৮।

এ ছাড়া ডিক্যাব কাউন্টি কমিশনার ডিস্ট্রিক্ট ১-এ প্রতিদ্বন্দ্বিতা করেন বাংলাদেশি এমডি নাসের। এখানে ৪৩ শতাংশ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন সিন্থিয়া এক্সন। তাঁর প্রাপ্ত ভোটের সংখ্যা ৩ হাজার ১১২। আর এমডি নাসের পেয়েছেন ১ হাজার ৭৮৪ ভোট, যা মোট ভোটের ২৪ শতাংশ।

এলএ বাংলা টাইমস/এম/বিএইচ

শেয়ার করুন

পাঠকের মতামত