আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

না ফেরার দেশে চলে গেলেন নিউইয়র্ক প্রবাসী সিরাজুল ইসলাম কোরেশী

না ফেরার দেশে চলে গেলেন নিউইয়র্ক প্রবাসী সিরাজুল ইসলাম কোরেশী

এলএ বাংলা টাইমস


সিরাজুল ইসলাম কোরেশী আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। ৪ জুন দুপুরে নিউইয়র্কের লং আইল্যান্ড জুইস হাসপাতালে (এলআইজে) চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর। তিনি স্ত্রী ও আইটি বিশেষজ্ঞ ছেলের সঙ্গে নিউইয়র্কের হলিস এলাকার একটি বাসায় থাকতেন। জানা গেছে, ১ জুন রাতে হার্ট অ্যাটাক হওয়ায় সিরাজুল ইসলাম কোরেশীকে হাসপাতালে ভর্তি করা হয়। তিন দিন হাসপাতালে থাকার পর তাঁর মস্তিষ্কে রক্তক্ষরণ হয়। ওই দিনই দুপুরেই তাঁর মৃত্যু হয়।


মরহুমের ভাতিজা নিউইয়র্কের লাইসেন্সধারী রিয়েল এস্টেট এজেন্ট শাহনেয়াজ কোরেশী বলেন, তাঁর ছোট চাচা পেশাগত জীবনে নানা জায়গায় বাস করেছেন। সিলেট, ঢাকা, যশোর, নিউইয়র্ক ও লন্ডনে বাস করেছেন তিনি। পরবর্তী সময়ে তিনি আবার নিউইয়র্কে এসে বসবাস করতে থাকেন। ৫ জুন সিলেট সদর থানা অ্যাসোসিয়েশনের উদ্যোগে মরহুমের আত্মার শান্তির জন্য ভার্চ্যুয়াল দোয়া মাহফিলের আয়োজন করা হয়। শাহনেয়াজ কোরেশী এ সংগঠনের সহসভাপতি। সভাপতি আবদুল মালেক খান লায়েক কোরেশীর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। দোয়া পরিচালনায় ছিলেন আবদুল হাফিজ আবদার। সিলেট সদর অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক দুরুদ মিয়া ভার্চ্যুয়াল সভা সঞ্চালন করেন।

বৃহত্তর সিলেটের জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর গ্রামে সিরাজুল ইসলাম কোরেশীর জন্ম। লন্ডন বিশ্ববিদ্যালয়ের ইম্পিরিয়েল কলেজ অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে যুক্ত হওয়ার আগে ১৯৬১ সালে সিরাজুল ইসলাম কোরেশী সিলেটের এমসি কলেজ থেকে বিএসসি ডিগ্রি নেন। তখন চার বছর শ্রীমঙ্গলে অবস্থিত পাকিস্তান চা গবেষণা ইনস্টিটিউটে গবেষক হিসেবে দায়িত্ব পালন করেন। পরে মরহুম কোরেশী লন্ডনে পিএইচডি করার পর আমেরিকা চলে আসেন। পরে আবার বাংলাদেশে চলে যান। সে সময় ঢাকায় তিনি চিফ সায়েন্টিফিক অফিসার হিসেবে যোগ দিয়েছিলেন। লন্ডনে থাকা অবস্থায় কোরেশী ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধে নানাভাবে ভূমিকা রেখেছিলেন।

শেয়ার করুন

পাঠকের মতামত