আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

তাহলে যুক্তরাষ্ট্র থেকে পুলিশ সত্যিই উঠে যাচ্ছে!

তাহলে যুক্তরাষ্ট্র থেকে পুলিশ সত্যিই উঠে যাচ্ছে!

এলএ বাংলা টাইমস


পুলিশের হেফাজতে কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েড নিহত হওয়ার প্রতিবাদে ব্যাপক বিক্ষোভের মুখে দেশটির পুলিশে সংস্কারে তোড়জোড় শুরু করেছে নীতি নির্ধারণী সব পক্ষই। প্রথম সংস্কারের জন্য পার্লামেন্ট কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে প্রস্তাব পেশ করে ডেমোক্র্যাট সদস্যরা, যা নিয়ে শুনানি চলছে। গত শুনানিতে অংশ নিয়ে ফ্লয়েডের ভাই ফিলোনিজ ফ্লয়েড পুলিশে সংস্কার করে ‘স্বজন হারানোর বেদনা’ লাঘবের আহ্বান জানান। এদিন প্রেসিডেন্টের সরকারি বাসভবন হোয়াইট হাউস জানায়, পুলিশ সংস্কারের প্রস্তাব প্রণয়ন করছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। আর আগের দিন উচ্চকক্ষ সিনেটের রিপাবলিকান সদস্যরা বলেন, এই সংস্কারের জন্য তাঁরা নিজেদের মতো করে আইন করার কাজ করছেন।


ফ্লয়েডকে নিজ শহর টেক্সাসে হিউস্টনে মায়ের পাশে সমাহিত করার পরও বিক্ষোভ থেমে নেই। যুক্তরাষ্ট্র জুড়ে শহরে শহরে বিক্ষোভ হয়েছে পুলিশ সংস্কার ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠার দাবিতে। ভাইয়ের শেষকৃত্য সম্পন্ন করার পরদিন ফিলোনিজ পুলিশ সংস্কারের বিষয়ে রাজধানী ওয়াশিংটনে প্রতিনিধি পরিষদের শুনানিতে অংশ নেন। আবেগাপ্লুত ফিলোনিজ বলেন, আমি ব্যথিত। আমি বেদনায় ব্যথিত। আপনাকে সারা জীবন দেখভাল করেছেন। এমন বড় ভাইকে আপনি যখন এভাবে মরতে দেখবেন। মা, মা বলে করুণাভিক্ষা চাইতে দেখবেন, তখন আপনারা এই ব্যথা অনুভব করবেন। মাত্র ২০ ডলারের জন্য তাঁর মৃত্যু হতে পারে না। কালো মানুষের জীবনের মূল্য কি এটাই?’ তিনি তাঁর বড় ভাইয়ের হত্যার বিচার দাবি করেন, যাঁকে তাঁরা ‘পেরি’ নামে ডাকতেন। 

ট্রাম্প প্রশাসন, কংগ্রেসের দুই কক্ষ প্রতিনিধি পরিষদ ও সিনেট এই সংস্কারে কাজ করছে। পুলিশ সংস্কারের প্রশ্নে প্রতিনিধি পরিষদে জুনের শেষ নাগাদ ভোটাভুটি হবে। ডেমোক্রেটিক পার্টি পরিষদে সংখ্যাগরিষ্ঠ থাকায় পুলিশ সংস্কার বিলটি পাস হতে পারে বলে ধারণা করা হচ্ছে। উল্লেখ্য, ২৫ মে যুক্তরাষ্ট্রের মিনেসোটার মিনিয়াপোলিস শহরে এক শ্বেতাঙ্গ পুলিশ কর্মকর্তা নিরস্ত্র ফ্লয়েডের ঘাড় হাঁটু দিয়ে ৯ মিনিট চেপে ধরলে তিনি মারা যান। এ সময় বাঁচার জন্য ফ্লয়েড বারবার আকুতি করেন, আমি শ্বাস নিতে পারছি না। আমি মারা যাচ্ছি। এ সময় মা, মা বলে জীবন ভিক্ষা চান। তাঁর বিরুদ্ধে অভিযোগ ছিল, তিনি একটি দোকান থেকে ২০ ডলারের জাল নোট দিয়ে সিগারেট কিনেছেন।

যুক্তরাষ্ট্রের পুলিশ সংস্কারে আলাদাভাবে আইন প্রণয়নের কাজ করছে সিনেটর টিম স্কটের নেতৃত্বে রিপাবলিকান পার্টির পাঁচ সদস্যের একটি দল। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দল রিপাবলিকান পার্টির একমাত্র আফ্রিকান-আমেরিকান সিনেটর টিম স্কট। ডেমোক্র্যাটদের সঙ্গে সমাঝোতার ভিত্তিতে আইনটি পাস হতে পারে। ক্যাপিটল হিলে সাংবাদিকেদের স্কট বলেন, উত্তেজনাকর পরিস্থিতিতে পুলিশের কৌশলের প্রশিক্ষণের বিষয়ে জোর দেওয়া হয়েছে আইনে। তবে গলা চেপে ধরা নিষিদ্ধ হবে না। মিনিয়াপোলিস, নিউইয়র্কসহ বিভিন্ন স্থানীয় সরকারও আলাদাভাবে পুলিশ সংস্কারের কার্যক্রম হাতে নিয়েছে। এদিকে সংবাদ ব্রিফিংয়ে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি কাইলে ম্যাকেনি বলেন, পুলিশের নৃশংসতার বিষয়ে বিক্ষোভকারীদের উদ্বেগ প্রশমনে পুলিশ সংস্কারের একটি প্রস্তাব প্রণয়ন করছে প্রশাসন, যা সম্পাদনার পর্যায়ে আছে।

এলএ বাংলা টাইমস/এম/বিএইচ

শেয়ার করুন

পাঠকের মতামত