আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

লস এঞ্জেলেস কাউন্টিতে ন্যাশনাল গার্ড সেনা মোতায়েনে খরচ ১৮ মিলিয়ন ডলার

লস এঞ্জেলেস কাউন্টিতে ন্যাশনাল গার্ড সেনা মোতায়েনে খরচ ১৮ মিলিয়ন ডলার

ছবিঃ এলএ বাংলা টাইমস

ব্ল্যাক লাইভস ম্যাটার আন্দোলনে ন্যাশনাল গার্ড সেনা মোতায়েন করা হয় যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজ্যে। ক্যালিফোর্নিয়ায় এই পদক্ষেপ নিতে খরচ হয়েছে ২৫ মিলিয়ন মার্কিন ডলার। প্রায় ৮ হাজার বিশেষ সেনা নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ছিলেন রাজ্য জুড়ে।


মোট খরচের বেশিরভাগ ব্যয় হয়েছে লস এঞ্জেলেস কাউন্টিতে। সেখানে বিশেষ ও বিখ্যাত স্থাপনা সমূহের নিরাপত্তা দিয়েছে ৫ হাজার ৫ শ সেনা। খরচ হয়েছে ১৮ মিলিয়ন মার্কিন ডলার। অন্য অর্থ ব্যয় হয়েছে সান ফ্রান্সিসকো ও স্যাক্রেমেন্টোর মতো শহরের নিরাপত্তায়।

যেহেতু গভর্নর গেভিন নিউসাম লস এঞ্জেলেসে জরুরি অবস্থা ঘোষণা করেছিলেন, তাই এই অর্থ দুর্যোগকালীন বরাদ্দ থেকে নেওয়া যাবে। বৃহস্পতিবার অর্থ বিভাগ আইন-প্রণেতাদের কাছে এই সংক্রান্ত চিঠি পাঠিয়েছে। চিঠিতে বলা হয়েছে লস এঞ্জেলেস কাউন্টির অশান্ত পরিস্থিতি নিয়ন্ত্রণ ও নিরাপত্তায় ন্যাশনাল গার্ড সেনা মোতায়েন জরুরি ছিল।

দ্য ক্যালিফোর্নিয়া মেলেটারি ডিপার্টমেন্ট বাকি অর্থ জরুরি ব্যয় হিসেবে বিবেচনা করতে চাইছে। বিশৃঙ্খল ও দুর্যোগকালীন পরিস্থিতি, জনগণ ও রাষ্ট্রীয় সম্পত্তির জন্য হুমকি ও স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক অবস্থা ছিল বলে জানানো হয়েছে।

অ্যান্টি পুলিশ টেরর প্রজেক্টের কো ফাউন্ডার ক্যাট ব্রুকস বলেন, এটি এমন সব অর্থের অপচয়। যেগুলো স্কুল, মানসিক স্বাস্থ্য ও স্বাস্থ্যসেবায় খরচ করা যেত। এমন একটি সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যা দুঃখজনক।

এদিকে ক্যালিফোর্নিয়া আর্মি ন্যাশনাল গার্ড থেকে কর্নেল ক্রেইগ স্যান্ডম্যান জানিয়েছেন, রাজ্য এ ব্যাপারে ব্যবস্থা না নিলে ক্যালিফোর্নিয়া মেলিটারি ডিপার্টমেন্টের অর্থ ফুরিয়ে যাবে। যেকোনো দুর্যোগ যেমন, দাবানল, ভূমিকম্প, বন্যা ও নাগরিক অসন্তোষে আইনশৃঙ্খলা বাহিনীটি সেবা দিয়ে থাকে বলে জানান তিনি।

ক্যালিফোর্নিয়ায় মোটামুটি শান্তিপূর্ণ আন্দোলন হলেও লস এঞ্জেলেসে বেশ কিছু সহিংসতার ঘটনা ঘটেছে। দোকানপাট ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে বিশৃঙ্খল আন্দোলনকারীরা। পুলিশ প্রায় ৩ হাজার জনকে গ্রেফতার করেছে। এরমধ্যে ২৫০০ জনই কারফিউ আইন ভেঙেছেন বলে অভিযোগ রয়েছে।


এলএ/বাংলা টাইমস/এন/এইচ



শেয়ার করুন

পাঠকের মতামত