আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

জুলাই পর্যন্ত বন্ধ থাকছে লস এঞ্জেলেসের চিড়িয়াখানা

জুলাই পর্যন্ত বন্ধ থাকছে লস এঞ্জেলেসের চিড়িয়াখানা

ছবিঃ এলএ বাংলা টাইমস


লস এঞ্জেলেস চিড়িয়াখানা শুক্রবার থেকে চালুর অনুমতি থাকলেও নিরাপত্তা বিবেচনায় তা জুলাই পর্যন্ত বন্ধ থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। কাউন্টিতে করোনা রোগী শনাক্তের সংখ্যা হঠাৎ করে বেড়ে যাওয়ার মধ্যেই এ সিদ্ধান্ত এল। 


যদিও শুক্রবার থেকে চলচ্চিত্র ও টিভি অনুষ্ঠান নির্মাণসহ, জিম, ফিটনেস সেন্টার, দর্শকছাড়া খেলা, ডে ক্যাম্প, মিউজিয়াম, গ্যালারি, চিড়িয়াখানা, সুইমিংপুল ইত্যাদি চালু হয়েছে।

চিড়িয়াখানা খোলার আগে যেসব নিরাপত্তামূলক ব্যবস্থা নেওয়া হবে সেগুলো হলো, সামাজিক দূরত্ব বজায়ের জন্য বিভিন্ন নির্দেশনামূলক স্থাপনা বা লেখার কাজ করা, অভ্যন্তরীণ ও সংকীর্ণ জায়গাগুলো আলাদা করা। এছাড়া মাস্ক ও স্যানিটাইজেশনের মতো ব্যবস্থা তো থাকছেই। 

আগত দর্শনার্থী ও চিড়িয়াখানার প্রাণীদের নিরাপত্তার কথাই ভাবা হচ্ছে সবকিছুর আগে। এদিকে এলএ মেয়র এরিক গ্যারসেটি জানিয়েছেন, বর্তমান পরিস্থিতিতে তিনি কিছুটা নার্ভাস। তবে গুরুত্ব দিচ্ছেন সামাজিক দূরত্ব বজায় রাখার ওপর।

ক্যালিফোর্নিয়ার ডিপার্টমেন্ট অব পাবলিক হেলথ অফিসিয়াল শুক্রবার বলেছে, রাজ্যজুড়ে ১ লাখ ৪২ হাজার ৯৮৩ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। করোনায় এ পর্যন্ত মারা গেছেন ৪ হাজার ৯৪৩ জন। 

এদিকে লস এঞ্জেলেস কাউন্টির হেলথ ডিপার্টমেন্ট জানায় শুক্রবার নতুন করোনা রোগী শনাক্তের সংখ্যা ১৬৩৩। এছাড়া মারা গেছেন ২০ জন। এ পর্যন্ত কাউন্টিতে ৭০ হাজার ৪ শ ৭৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মারা  গেছেন ২ হাজার ৮ শ ৩২ জন।



এলএ/বাংলা টাইমস/এন/এইচ




শেয়ার করুন

পাঠকের মতামত