আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

মাস্ক ব্যবহার করলে করোনার সংক্রমণ ৪০ শতাংশ কমতে পারে

মাস্ক ব্যবহার করলে করোনার সংক্রমণ ৪০ শতাংশ কমতে পারে

ছবিঃ এলএ বাংলা টাইমস


করোনা মহামারি ছড়িয়ে পড়া রোধ করতে মাস্ক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। জার্মানি একটি শহরে পর্যবেক্ষণ করে এমনটাই জানা গেছে। ওই শহরটিতে মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছিল। বনভিত্তিক ইন্সটিটিউট অব লেবার ইকোনমিক্স-এর গবেষণা বলছে মাস্ক ব্যবহারে করোনা সংক্রমণ কমতে পারে ৪০ শতাংশ। 


প্রতিবেদনে বলা হয়, জার্মানির জেনা শহর গণ-পরিবহন ও দোকানে মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করে ৬ এপ্রিল। এতে করে ১ লাখ ৮ হাজার বাসিন্দার পৌরসভায় এরপর থেকে নতুন সংক্রমণ প্রায় কমে গেছে। মাস্ক ব্যবহারের নিয়ম জারি করার পর নিশ্চিত আক্রান্তের সংখ্যা ২৫ শতাংশে কমে যায়।

এই যুক্তিতে সহমত জানিয়েছে ইউনিভার্সিটি অব মেইঞ্জ-এর ক্লস ওয়াল্ডেসহ অন্যান্য গবেষকরা। তাদের মতে  করোনার বিস্তার রোধে মাস্ক একটি সাশ্রয়ী কার্যকর ব্যবস্থা। কোভিড-১৯ সংক্রমণ কমে যাওয়ার বিশ্লেষণে মাস্কের গুরুত্ব তুলে ধরতে এটিই প্রথম গবেষণা।

তবে ভিন্ন ভিন্ন মাস্ক ব্যবহারে ফলাফলে ভিন্নতা থাকতে পারে। তাই এ বিষয়ে আরো গবেষণার আহ্বান জানানো হয়েছে। জার্মানির এই গবেষণায় নানান মাস্ক অন্তর্ভুক্ত ছিল। কারণ সরকার কোনো নির্দিষ্ট মাস্ক ব্যবহারের নির্দেশনা প্রদান করেননি।


এলএ/বাংলা টাইমস/এন/এইচ



শেয়ার করুন

পাঠকের মতামত