আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

পালমাডেলে কৃষ্ণাঙ্গ যুবকের ঝুলন্ত লাশ, বাসিন্দারা ক্ষুব্ধ, পুলিশ বলছে আত্মহত্যা

পালমাডেলে কৃষ্ণাঙ্গ যুবকের ঝুলন্ত লাশ, বাসিন্দারা  ক্ষুব্ধ, পুলিশ বলছে আত্মহত্যা

ছবিঃ এলএ বাংলা টাইমস


ক্যালিফোর্নিয়ার পালমাডেল শহরে রবার্ট এল. ফুলার  (২৪) নামের এক কৃষ্ণাঙ্গ যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। এক পথচারী বুধবার প্রথম গাছে ঝুলন্ত লাশটি দেখতে পান। ফায়ার ডিপার্টমেন্টের উদ্ধারকর্মীরা মৃতদেহটি উদ্ধার করে। এই ঘটনাকে ‘আত্মহত্যা’ বলে জানিয়েছে শেরিফ ডিপার্টমেন্ট। 


মিনেসোটায় পুলিশি হেফাজতে কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েড হত্যায় বিক্ষোভ ছড়িয়ে পড়ার মধ্যেই এই ঘটনা ঘটল। লস অ্যাঞ্জেলস কাউন্টির প্রতিনিধিরা এই মৃত্যুতে ক্ষোভ জানিয়েছেন। বিস্তারিত তদন্ত দাবি করা হচ্ছে।

শেরিফ ডিপার্টমেন্ট এক বিবৃতিতে বলেছে, গাছে ঝুলন্ত অবস্থায় মৃত যুবককে পাওয়া যায়। পরে তাকে শনাক্ত করা হয়। তিনি পূর্বেই মারা গিয়েছিলেন এমনটাই  উপস্থিত উদ্ধারকর্মীরা ধারণা করেছে।

এদিকে পালমাডেল কর্তৃপক্ষ ঘটনাটিকে আত্মহত্যা জানিয়ে বিবৃতি দিয়েছে। করোনা মহামারি শুরুর পর এমন ঘটনা ঘটে চলেছে বলে তারা জানিয়েছে। সবাই ঐক্যবদ্ধ থেকে শহরের মানসিক স্বাস্থ্য অক্ষুণ্ণ রাখার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।

এদিকে শেরিফ ডিপার্টমেন্টের বিবৃতির মাঝেই উপস্থিতরা ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছে। পালমাডেল মেয়র স্টিভেন ডি. হফবাউয় সবাইকে শান্ত করতে বলেন, আসলে কী ঘটেছে তা জানতে চেষ্টা করা হচ্ছে।

ঘটনার সিসিটিভি ফুটেজ রয়েছে কি না তা এখনো জানা যায়নি। কর্তৃপক্ষ বলছে এখনও তদন্ত চলছে, পূর্ণাঙ্গ ময়নাতদন্ত হচ্ছে। মেয়র হফবাউয়  বলেন, আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সহযোগিতা করব।


/এলএল/ বাংলা টাইমস/এন/এইচ



শেয়ার করুন

পাঠকের মতামত