আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

আটলান্টায় পুলিশের গুলিতে কৃষ্ণাঙ্গের মৃত্যু, পুলিশপ্রধানের পদত্যাগ

আটলান্টায় পুলিশের গুলিতে কৃষ্ণাঙ্গের মৃত্যু, পুলিশপ্রধানের পদত্যাগ

ছবিঃ এলএ বাংলা টাইমস


আটলান্টায় এক কৃষ্ণাঙ্গ যুবক পুলিশের গুলিতে প্রাণ হারালে পদত্যাগ করেছেন পুলিশপ্রধান। শুক্রবার সন্ধ্যার দিকে শহরে পুলিশের এক অফিসারের সঙ্গে ধস্তাধস্তির এক পর্যায়ে গুলিতে মৃত্যু হয় রেইশার্ড ব্রুকস (২৭) নামের ওই কৃষ্ণাঙ্গের।


পুলিশপ্রধানের পদত্যাগের কথা নিশ্চিত করেছেন মেয়র কেইশা ল্যান্স বটমস। তিনি জানান, পুলিশপ্রধান এরিকা শিল্ডস পদত্যাগপত্র হস্তান্তর করেছেন। 

এদিকে পুলিশের গুলিতে ব্রুকসের মৃত্যুর পর ঘটনার বিচার দাবিতে শত শত মানুষ বিক্ষোভ করেছে। কোথাও কোথাও অগ্নিসংযোগ ও সহিংসতা হয়েছে। 

বিক্ষোভকারীরা শনিবার সন্ধ্যার দিকে আটলান্টার ইন্টারস্টেট-৭৫ এলাকার একটি প্রধান মহাসড়ক বন্ধ করে দেয়। সেখানকার ওয়েন্ডি রেস্টুরেন্টের বাইরে পুলিশের গুলিতে মৃত্যু হয় ব্রুকসের। এই রেস্টুরেন্টটি জ্বালিয়ে দিয়েছে আন্দোলনকারীরা।

পুলিশি হেফাজতে জর্জ ফ্লয়েড নামের এক কৃষ্ণাঙ্গ যুবকের মৃত্যু পর তিন সপ্তাহ ধরে বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্র। বিভিন্ন রাজ্য ও শহরে আন্দোলন ছড়িয়ে পড়েছে। হাজার হাজার মানুষকে গ্রেফতার ও ন্যাশনাল গার্ড সেনা মোতায়েন করলেও আন্দোলন দমেনি।


পদত্যাগ করা এরিকা শিল্ডস ২০১৬ সালের ডিসেম্বর থেকে আটলান্টার পুলিশপ্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। মেয়র জানিয়েছেন, এরিকা এখন অন্য দায়িত্ব পালন করবেন।


জর্জিয়ার তদন্ত ব্যুরো জানিয়েছে, রেস্টুরেন্টের সামনে অপেক্ষা করার সময় গাড়িতে ঘুমিয়ে পড়েন ব্রুকস। সেখানে পুলিশ তার মাদক পরীক্ষা করে। এ সময় ব্রুকস মাদক সেবন করেছেন বলে প্রমাণিত হয়। পরে গাড়ি থেকে দৌড়ে পালাতে চাইলে পুলিশের গুলিতে মারা যান তিনি।


এলএ/বাংলা টাইমস/এন/এইচ


শেয়ার করুন

পাঠকের মতামত