আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

এলএ কাউন্টিতে করোনা রোগী বাড়ায় উদ্বিগ্ন গভর্নর নিউসাম

এলএ কাউন্টিতে করোনা রোগী বাড়ায় উদ্বিগ্ন গভর্নর নিউসাম

ছবি: এলএ বাংলা টাইমস


লস এঞ্জেলেস কাউন্টিতে অর্থনীতি সচলের সাথে সাথে বাড়ছে করোনা আক্রান্ত রোগীর সংখ্যাও। যা দুশ্চিন্তার জন্ম দিয়েছে। গভর্নর গেভিন নিউসাম জানিয়েছেন, এলএ কাউন্টির ব্যাপারে তিনি নির্দিষ্টভাবে উদ্বিগ্ন। একেক অঞ্চলে একেক রকম, ব্যবস্থাগ্রহণ প্রয়োজন। সব এলাকার পরিস্থিতি এক নয়।


রাজ্যের তিন ধাপ করোনা কৌশলে কাউন্টিগুলোকে নিজেদের সাহায্য করতে হবে বলে মন্তব্য করেন নিউসাম। লস এঞ্জেলেস কাউন্টিসহ অন্য ৬টি কাউন্টি নিয়ে দুশ্চিন্তার মতো বিষয় দেখা দিয়েছে বলে জানিয়েছেন সেক্রেটারি অব দ্য ক্যালিফোর্নিয়া হেলথ অ্যান্ড হিউম্যান সার্ভিসেসের ডক্টর মার্ক গ্যালি।  

যেসব কাউন্টিতে প্রতি ১ লাখে আক্রান্তের সংখ্যা ১০০ এর বেশি থাকে। সেসবে বাড়তি কৌশল নিতে হবে। যেমন লস এঞ্জেলেসে এ সংখ্যা ১৬২ জন করে। 

করোনাভাইরাসে ক্যালিফোর্নিয়ায় মৃতের সংখ্যা ৫ হাজার ও আক্রান্ত ১ লাখ ৫০ হাজার ছাড়িয়েছে। এমন পরিস্থিতিতে নিউসাম বললেন, সবাইকে মনে রাখতে হবে, মহামারি থেকে বের হয়ে আসতে কোনো সহজ উপায় নেই।

নিউসাম তার বক্তব্যে বিভিন্ন সফল পদক্ষেপের কথা উল্লেখ করেন। এরমধ্যে স্বাস্থ্য সচেতনতা ও টেস্টের সংখ্যাও রয়েছে। হাসপাতালে ভর্তি আইসিইউ পরিস্থিতি স্থিতিশীল রয়েছে বলে জানান গভর্নর। প্রায় ১১ হাজার ভেন্টিলেটর সেবার সক্ষমতা রয়েছে বলে উল্লেখ করেন তিনি।

নিউসাম বলেন, আমাদের দৃঢ় থাকতে হবে। আমরা এখনো আশা হারাইনি।

মহামারি শুরুর পর হতে গত কয়েকদিনে লস এঞ্জেলেস কাউন্টিতে তিনটি সর্বোচ্চ আক্রান্ত শনাক্তের দিন রেকর্ড করা হয়েছে। শুক্রবারও নতুন করে ১৬৩৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন। হেলথ ডিপার্টমেন্ট এ তথ্য জানিয়েছে। গত বৃহস্পতিবার  কাউন্টিতে সর্বমোট করোনা রোগীর সংখ্যা নতুন করে ঘোষণা হয়েছে ১৯৪১ জন। যা একদিনের হিসেবে এ পর্যন্ত সর্বোচ্চ।


/এলএল/ বাংলা টাইমস/এন/এইচ


শেয়ার করুন

পাঠকের মতামত