আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

এবার আন্দোলনে যোগ দিল মিশিগানের বাংলাদেশি আমেরিকানরা

এবার আন্দোলনে যোগ দিল মিশিগানের বাংলাদেশি আমেরিকানরা

এলএ বাংলা টাইমস


জর্জ ফ্লয়েড হত্যার প্রতিবাদে মিশিগান অঙ্গরাজ্যের হ্যামট্রাম্যাক শহরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন বাংলাদেশি-আমেরিকানরা। শহরের একটি রেস্টুরেন্টের পার্কিং লটে মিশিগান বাংলাদেশি-আমেরিকান ডেমোক্রেটিক ককাসের উদ্যোগে শান্তিপূর্ণভাবে এই বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে যোগ দিতে বিকেলে হ্যামট্রাম্যাক শহরের কনান্ট স্ট্রিটে জমায়েত হতে থাকেন বাংলাদেশি-আমেরিকানরা। ভিড় সামাল দিতে একপর্যায়ে পুলিশকে রাস্তায় অবস্থান নিতে দেখা যায়। প্রতিবাদ মিছিল শুরু হওয়ার আগে বক্তব্য দেন কংগ্রেসওমেন ব্রেন্ডা লরেন্স। এরপর কয়েকশ প্রতিবাদকারী ওই রেস্টুরেন্টের পার্কিং লট থেকে হ্যামট্রাম্যাক সিটি হলের উদ্দেশে মিছিল নিয়ে যাত্রা করেন। প্রতিবাদ মিছিলে নারী, শিশু, বৃদ্ধসহ সব শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। বাংলাদেশি-আমেরিকানরা ছাড়াও মিছিলে শেতাঙ্গ, কৃষ্ণাঙ্গসহ সব বর্ণের মানুষের অংশগ্রহণ। 


মিছিলে অংশগ্রহণকারীরা বিভিন্ন প্ল্যাকার্ড বহন করছিলেন এবং জর্জ ফ্লয়েড হত্যার বিচারের দাবিতে ও পুলিশি বর্বরতার বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন। মিছিলের সামনে ও পেছনে বিপুলসংখ্যক পুলিশের উপস্থিতি ছিল লক্ষণীয়। রাস্তার পাশে দাঁড়িয়ে অনেককে হাত নাড়িয়ে প্রতিবাদকারীদের সমর্থন দিতে দেখা যায়। কেউ কেউ মিছিলে অংশগ্রহণকারীদেরে পানির বোতল দিয়ে সহযোগিতা করেন। মিছিলটি হ্যামট্রাম্যাক সিটি হলে পৌঁছার পর সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন এমডিপি ১৪তম ডিস্ট্রিক্ট চেয়ারম্যান রিক ব্লকার, হ্যামট্রাম্যাক সিটি মেয়র ক্যারন মাজেস্কি, হ্যামট্রাম্যাক সিটির একাধিক কাউন্সিলম্যান ও বিভিন্ন সংগঠনের নেতারা। বক্তারা মিনেসোটায় পুলিশি নির্যাতনে জর্জ ফ্লয়েড হত্যার নায্য বিচার চান এবং এ ধরনের হত্যাকাণ্ড যেন আর না ঘটে তার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন।

এলএ বাংলা টাইমস/এম/বিএইচ 

শেয়ার করুন

পাঠকের মতামত