আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

হোয়াইট হাউজ ছেড়ে দেওয়ার চ্যালেঞ্জ করলেন ট্রাম্প

হোয়াইট হাউজ ছেড়ে দেওয়ার চ্যালেঞ্জ করলেন ট্রাম্প

এলএ বাংলা টাইমস


করোনা সংকটের শুরু থেকেই কমছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জনপ্রিয়তা। আর চলমান জর্জ ফ্লয়েড আন্দোলনে এই জনপ্রিয়তা যেন ধপাস করে নেমে গেছে। আর এতে করে ট্রাম্প আবার হোয়াইট হাউজে আসতে পারছে কিনা তা নিয়ে তৈরি হয়েছে নতুন শঙ্কা। আর এমন শঙ্কার মধ্যে এক নতুন চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন ট্রাম্প। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, নির্বাচনে হেরে গেলে শান্তিপূর্ণভাবেই তিনি হোয়াইট হাউস ত্যাগ করবেন। না জিতলে অন্য কিছু করবেন। তবে তাঁর নির্বাচনে হারাটা দেশের জন্য খুব খারাপ হবে। 

ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রথমবারের মতো প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পুনর্নির্বাচনে তাঁর জয়ী হওয়া বা না হওয়া নিয়ে এমন মন্তব্য করেছেন। গত সপ্তাহে ডেমোক্রেট দলের সম্ভাব্য প্রেসিডেন্ট পদপ্রার্থী সাবেক ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন বলেছিলেন, প্রেসিডেন্ট ট্রাম্প আগামী নির্বাচনের ফলাফলে চুরি করার প্রয়াস নিতে পারেন। এমনকি ট্রাম্প নির্বাচনে হারলে স্বেচ্ছায় হোয়াইট হাউস ছাড়বেন কি না, এ নিয়ে সন্দেহের কথা বলা হয় ডেমোক্র্যাটদের পক্ষ থেকে। তবে আমেরিকার রাজনীতিতে কখনো এমন শোনা যায়নি যে কোনো প্রেসিডেন্ট নির্বাচনে হারলে হোয়াইট হাউস ছাড়বেন কি না।


এ বিষয়ে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি কেইলে ম্যাকন্যানি বলেন, ডেমোক্র্যাটদের এ অভিযোগ হাস্যকর। প্রেসিডেন্ট ট্রাম্প নভেম্বরের নির্বাচনের দিকে তাকিয়ে আছেন। আমেরিকার জনগণের জন্য যে প্রেসিডেন্ট কঠিন সব কাজ করে যাচ্ছেন, তাঁকে নিয়ে ডেমোক্র্যাটদের ষড়যন্ত্রতত্ত্ব কেবলই লোকদেখানো। জনমত জরিপে প্রেসিডেন্ট ট্রাম্প বেশ কিছু রাজ্যে জো বাইডেনের চেয়ে এখনো পিছিয়ে আছেন বলে দেখা গেছে। আমেরিকার জটিল রাজনৈতিক কাঠামোতে যেসব রাজ্যে নির্বাচিত হওয়া ট্রাম্পের জন্য আবশ্যকীয়, সেসব রাজ্যে জনমতে পিছিয়ে পড়া তাঁর প্রচারণাশিবিরকে এরই মধ্যে উদ্বেগে ফেলে দিয়েছে। 

এলএ বাংলা টাইমস/এম/বিএইচ

শেয়ার করুন

পাঠকের মতামত