আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

ক্যালিফোর্নিয়ার ক্যাপিটল থেকে সরবে কলম্বাসের মূর্তি

ক্যালিফোর্নিয়ার ক্যাপিটল থেকে সরবে কলম্বাসের মূর্তি

ছবিঃ এলএ বাংলা টাইমস


ক্যালিফোর্নিয়ার আইনপ্রণেতারা জানিয়েছেন, ক্যাপিটল রুটান্ডা থেকে ক্রিস্টোফার কলম্বাস ও রানি ইসাবেলার মূর্তি সরিয়ে ফেলা হবে। ১৮৮৩ সালে এটি এখানে স্থাপন করা হয়। মঙ্গলবার এ তথ্য প্রকাশ পেয়েছে।


ঐতিহাসিক যেসব ব্যক্তির বিরুদ্ধে সাম্রাজ্যবাদী আচরণ ও বর্ণবৈষম্যের অভিযোগ রয়েছে, বিভিন্ন দেশ ও শহরে তাদের মূর্তি সরিয়ে ফেলা হচ্ছে। মিনেসোটায় পুলিশি হেফাজতে কৃষ্ণাঙ্গ মৃত্যুর পর থেকে শুরু হয়েছে ব্ল্যাক লাইভস ম্যাটার আন্দোলন। এটি এখনো বিভিন্ন শহরে চলছে।

সিনেট প্রেসিডেন্ট টেম্পোরো টনি অ্যাটকিনস বলেন, কলম্বাস এই অঞ্চলে এলে আদিবাসীদের  ওপর তা মারাত্মক প্রভাব ফেলে।

সময়ের পরিপ্রেক্ষিতে ক্যাপিটলে পড়ে থাকা কলম্বাসের স্ট্যাচুটি এখন অযথাযথ। তা সরিয়ে ফেলা হবে। এমনটাই জানান আইনপ্রণেতারা।

এর আগে ক্যালিফোর্নিয়া স্টেট ওয়ার্কার ডে হিসেবে কলম্বাস ডে বাতিল করে ২০০৯ সালে। যদিও সে সময় বিক্ষোভের কোনো ঘটনা ঘটেনি। তা ছিল অর্থনৈতিক মন্দার সময়ে অর্থ সাশ্রয়ের পদক্ষেপ।

ক্যাপিটলের অন্যতম দৃষ্টি নন্দন প্রতিকৃতি এই কলম্বাস-ইসাবেলা স্ট্যাচু। ক্যালিফোর্নিয়া স্টেট ক্যাপিটল মিউজিয়াম অনুসারে, স্যাক্রমেন্টোর ব্যাংকার  ডেরিস ওগডেন মিলস এর সহযোগিতায় ১৮৮৩ সালে এই স্ট্যাচুর নির্মাণ হয়। মূর্তিটিতে দেখানো হয়, কলম্বাস রানি ইসাবেলার কাছ থেকে সাহায্য যাচ্ছেন তার আমেরিকা অভিযানের জন্য ১৪৯২ সালে।  

এই মূর্তিটি কখন সরিয়ে ফেলা হবে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।



/এলএল/ বাংলা টাইমস/এন/এইচ



শেয়ার করুন

পাঠকের মতামত