আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

হাইওয়ে পেট্রোলের ওভারটাইম খরচ ৩৮.২ মিলিয়ন ডলার

হাইওয়ে পেট্রোলের ওভারটাইম খরচ ৩৮.২ মিলিয়ন ডলার

ছবিঃ এলএ বাংলা টাইমস


জর্জ ফ্লয়েডের মৃত্যুর পর আন্দোলনে দায়িত্ব-পালনকালে দ্য ক্যালিফোর্নিয়া হাইওয়ে পেট্রোলের (সিএইচপি) ওভারটাইম খরচ এসেছে ৩৮.২ মিলিয়ন ডলার। মোট খরচের মধ্যে ৬ মিলিয়ন ডলার খরচ হয়েছে লস এঞ্জেলেস শহর ও কাউন্টিতে।   


মঙ্গলবার স্টেট ফিন্যান্স ডিরেক্টর কেলি বসলার আইনপ্রণেতাদের লেখা চিঠিতে এ তথ্য জানান। সিএইচপির এই খরচের বাইরে রয়েছে ন্যাশনাল গার্ডের ২৫ মিলিয়ন ডলার অর্থ ব্যয়। অশান্ত পরিস্থিতিতে রাজ্যের নিয়ন্ত্রণে প্রায় ৮ হাজার ন্যাশনাল গার্ড সেনা মোতায়েন করা হয়েছিল।

গত ২৫ মে মিনেসোটায় পুলিশি হেফাজতে নির্মম নির্যাতনে প্রাণ হারায় কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েড। এই ঘটনার ভিডিও ছড়িয়ে পড়লে যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে শুরু হয় বিক্ষোভ। লুণ্ঠন ও ভাঙচুর ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিভিন্ন রাজ্যে মোতায়েন হয় ন্যাশনাল গার্ড সেনা। 

৩০ মে গভর্নর গেভিন নিউসাম লস এঞ্জেলেসে জরুরি অবস্থা জারি করেন। ন্যাশনাল গার্ড সেনারা স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনীকে সাহায্য করতে শুরু করে। পরবর্তীতে তা সরিয়ে নেওয়া হয়। বিগত ৫০ বছরে এ নিয়ে তৃতীয়বারের মতো কালোদের ওপর পুলিশি নির্যাতনের ঘটনায় আন্দোলনে শহরের নিরাপত্তায় সেনা পাঠাতে হলো।

প্রায় ৪ লাখ ৩১ হাজার ৪৫৪ ঘণ্টার অতিরিক্ত এই ওভারটাইমের খরচ নির্বাহ করা হয়ে রাজ্যের জরুরি পরিস্থিতির বাজেট থেকে। ফিন্যান্স ডিপার্টমেন্ট এ ব্যাপারে সাহায্য করবে।


এলএ/বাংলা টাইমস/এন/এইচ




শেয়ার করুন

পাঠকের মতামত