আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

করোনা গবেষণায় বাংলাদেশিদের জরিপ কাজে অংশ নেওয়ার আহবান

করোনা গবেষণায় বাংলাদেশিদের জরিপ কাজে অংশ নেওয়ার আহবান

এলএ বাংলা টাইমস


প্রাণঘাতী করোনা ভাইরাসের কারণে কাঁপছে পুরো বিশ্ব। আর বাংলাদেশের অবস্থা তো দিনকে দিন খারাপ হচ্ছে। আর তাই চলমান এই করোনা পরিস্থিতি নিয়ে গবেষণা করছে বাংলাদেশি নর্থ আমেরিকান চিকিৎসকদের সংগঠন (বিএমএএ নএ)। সংগঠনটির পক্ষ থেকে চলমান এই গবেষণার জরিপ কাজে সকল আমেরিকান বাংলাদেশিদের অংশগ্রহণের অনুরোধ জানানো হয়। সেইসাথে এই জরিপ কাজে বাংলাদেশিরাও অংশ নিতে পারবে বলে জানানো হয় এলএ বাংলা টাইমের কাছে পাঠানো তাদের সংবাদ বিজ্ঞপ্তিতে।  


প্রেস রিলিজে বলা হয়, কোভিড-১৯ এর আকস্মিক মহামারিতে, সবাই যে যার জায়গা থেকে অকল্পনীয় এবং অপ্রত্যাশিত ভোগান্তির শিকার। আপনার, আমার, সমগ্র বিশ্ববাসীর জন্যেই এমন পরিস্থিতি খুবই দুঃখজনক। আর চলমান এই পরিস্থিতিতে বাংলাদেশ মেডিক্যাল এসোসিয়েশন অফ নর্থ আমেরিকা (বিএমএএনএ) এর চিকিৎসকরা আক্রান্ত রোগীদের দিনরাত চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছে। সেইসাথে পেশাগত ও নৈতিক দায়িত্ববোধ থেকে সবার পাশে দাঁড়ানোর আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। তাদের চেষ্টা সবসময় যাতে বাংলাদেশি জনগনের পাশে দাঁড়ানো যায়। সেইসাথে এমন মহামারিতে আর কেউ যেন কারো প্রিয়জন না হারান সেই লক্ষ্যে কাজ করছে। 

আরো বলা হয়, সামাজিক দূরত্ব বজায় রাখতে গিয়ে আপনি কোন ধরণের বাধার সম্মুখীন হয়েছেন। সেইসাথে চলমান পরিস্থিতি বাংলাদেশি আমেরিকান এবং দেশে অবস্থিত বাংলাদেশিদের মানসিক স্বাস্থ্যের উপর কি প্রভাব পড়েছে। এই বিষয়ের উপর বিএমএএ নএ থেকে ২ টি জরিপ পরিচালনা করা হচ্ছে। এই জরিপে অংশ নেওয়ার জন্য কোন ব্যক্তিগত তথ্য (যেমনঃ নাম, পরিচয়, মোবাইল নম্বর বা ইমেইল) দেওয়ার প্রয়োজন নেই। সেইসাথে জরিপ কাজের জন্য সংগৃহীত আপনার ব্যক্তিগত কোন তথ্যই প্রকাশ করা হবে না। তবে সংগঠনটির করা এই জরিপ কাজে শুধু বাংলাদেশি এবং আমেরিকায় বসবাসকারী বাংলাদেশিদের অংশগ্রহনের অনুরোধ করা হয়। 

প্রকল্পটি বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন অফ নর্থ আমেরিকা (সেন্ট্রাল কমিটি) এর সাইন্টিফিক এন্ড সোশ্যাল ডেস্ক এবং ইয়ং ফিজিসিয়ান ডেস্ক-এর তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে। গবেষণা কাজটির মূল উদ্দেশ্য হিসেবে সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, বাংলাদেশের পরিস্থিতি আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরা। যাতে করে আর কখনো কোনো মহামারিতে কিংবা দূর্যোগে, চিকিৎসা সেবায় পিছিয়ে না থাকে। আর মহৎ এই কাজটি করার জন্য সবাইকে জরিপ কাজে অংশ নেওয়ার অনুরোধ করা হয়।গুগল ডকের মাধ্যমে নেওয়া এই অনলাইন জরিপ ২টি তে এখন ই তথ্য দিতে পারেন   shorturl.at/bU578 ও shorturl.at/myCG3  লিঙ্কে গিয়ে। 

এলএ বাংলা টাইমস/এম/বিএইচ

শেয়ার করুন

পাঠকের মতামত