আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

ট্রাম্পের জনপ্রিয়তা সর্বনিম্ন!

ট্রাম্পের জনপ্রিয়তা সর্বনিম্ন!

ছবিঃ এলএ বাংলা টাইমস


ধস নেমেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জনপ্রিয়তায়। কারণ হিসেবে দেখা হচ্ছে করোনাভাইরাস নিয়ন্ত্রণে ব্যর্থ হওয়া, অর্থনীতির সংকট ও সবশেষে জর্জ ফ্লয়েড হত্যাকাণ্ড। ট্রাম্পের গ্রহণযোগ্যতাও কমেছে যুক্তরাষ্ট্রে।  বিপরীতে ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন জনপ্রিয় হচ্ছেন।


নির্বাচন ঘনিয়ে আসার সময়ে এই জরিপ করেছে বার্তা সংস্থা রয়টার্স ও বাজার গবেষণা প্রতিষ্ঠান ইপসস। জরিপে দেখা গেছে, বাইডেন গ্রহণযোগ্যতায় ট্রাম্পের চেয়ে ১৩ পয়েন্ট এগিয়ে। এ বছর এটিই সর্বোচ্চ।

নিবন্ধিত ভোটাররা জরিপে অংশ নিয়েছেন। জরিপ চলেছে ১০ থেকে ১৬ জুন। ফলাফলে দেখা যায়, নভেম্বরের মার্কিন নির্বাচনে জো বাইডেনকে সমর্থন দিচ্ছেন ৪৮ শতাংশ ভোটার। অপরদিকে ট্রাম্পের সমর্থন ৩৫ শতাংশ। এর আগে অন্য একটি জরিপেও ১৪ পয়েন্ট এগিয়ে ছিলেন বাইডেন।


মোট ৫৭ শতাংশ মার্কিনি ট্রাম্পের কাজে অসন্তুষ্ট। তবে ৩৫ শতাংশ সন্তুষ্ট বলে জানা গেছে রয়টার্স-ইপসস জরিপে। গত নভেম্বরের পর এবারই জরিপে খারাপ অবস্থায় আছেন ট্রাম্প। এছাড়া রিপাবলিকানদেরও সমর্থন হারাচ্ছেন ট্রাম্প। গত মার্চের তুলনায় জুনে দলের কাছে তার সমর্থন কমেছে ১৩ পয়েন্ট।


এলএ/বাংলা টাইমস/এন/এইচ



শেয়ার করুন

পাঠকের মতামত