আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

মাস্ক ব্যবহারে আইন জারি করতে পারেন গভর্নর গেভিন নিউসাম

মাস্ক ব্যবহারে আইন জারি করতে পারেন গভর্নর গেভিন নিউসাম

ছবিঃ এলএ বাংলা টাইমস


করোনাভাইরাস প্রতিরোধ করতে ক্যালিফোর্নিয়া রাজ্যে মাস্কের ব্যবহার নিয়ে আইন জারি করতে পারেন গভর্নর গেভিন নিউসাম। বিভিন্ন কাউন্টির কর্মকর্তারা এমনটাই জানিয়েছেন। ইতোমধ্যে কাউন্টিগুলো মাস্ক ব্যবহারে নিজেদের পদক্ষেপের কথা ভাবছে।


এর আগে সোমবার সংবাদ সম্মেলনে নিউসাম দাবি করেন, ক্যালিফোর্নিয়ার হাসপাতালে ভর্তি, আইসিউ সংখ্যা ও করোনা সংক্রমণ পরিস্থিতি স্থিতিশীল রয়েছে। যেসব কাউন্টির পরিস্থিতি একটু বেশি খারাপ। সেসবের কথা রাজ্য কর্তৃপক্ষ বিশেষভাবে ভাবছে।

সান লুইস অবইসপো কাউন্টির পাবলিক হেলথ ডিরেক্টর পেনি বরেনস্টাইন বলেন, গভর্নর নিউসাম প্রশাসন বুধবার কাউন্টি হেলথ ডিরেক্টরদের এ ব্যাপারে নির্দেশনা দিয়েছেন। রাজ্যে মাস্ক ব্যবহারের বিধি জারির বিষয়টি বিবেচনাধীন রয়েছে। এ ব্যাপারে আমার কাছে এখনো বিস্তারিত তথ্য নেই।

স্যাক্রেমেন্টো কাউন্টিতে দোকানের ভেতরে মাস্ক পরার কথা বলা হচ্ছে। অন্যান্য ব্যবসাগুলোতেও এ পরামর্শ দেওয়া হবে বলে বুধবার জানানো হয়েছে। এদিন কাউন্টিতে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৬৭ জন। এছাড়া চারজন মারা গেছেন। হেলথ ডিরেক্টর পেটার বেলেনসন বলেছেন, রাজ্য যে ভাবনাটি ভাবছে সে ব্যাপারে তিনি অবগত আছেন।    

সিনেটর স্টিভ গ্লেজার ডি-অরিন্ডা মাস্ক বিষয়ে আইন জারির বিষয়ে মতামত দিয়েছেন। তার মতে, এমন গুরুতর সিদ্ধান্ত কাউন্টির ওপর ছেড়ে দেওয়া উচিত নয়। কিছু বিষয়ে রাজ্যের প্রতিশ্রুতি ও মান বজায় রাখা উচিত।

তবে মাস্কের প্রয়োজনীয়তা কাউন্টিভেদে ভিন্ন। বে এরিয়ার সান ফ্রান্সিসকো, মেরিন, আলামেদা, সান মাতেও, কন্ট্রা কস্টা ইত্যাদি কাউন্টিতে সংক্রমণের কারণে মাস্কের প্রয়োজনীয়তা রয়েছে। সান ফ্রান্সিসকোর নিয়মে পরিবহন, ব্যবসা, মুদি কেনাকাটাসহ ইত্যাদি কাজে মাস্ক পরতে হবে।

লস এঞ্জেলেস ও সান দিয়াগো কাউন্টিতে জনসমক্ষে মাস্ক ব্যবহারের নির্দেশনা রয়েছে। তবে রিভারসাইড ও সান বার্নারদিনহো কাউন্টি মাস্কের প্রয়োজনীয়তা ভেবে নির্দেশনার কথা ভাবলেও পরে এ পদক্ষেপ থেকে সরে আসে বলে জানা যায়।


এলএ/বাংলা টাইমস/এন/এইচ


শেয়ার করুন

পাঠকের মতামত