আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের রায়

ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের রায়

এলএ বাংলা টাইমস


এবার সুপ্রিম কোর্ট ইমিগ্রেশন নিয়ে আবার ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে রায় প্রদান করেছেন। ডাকা, ডেফার্ড অ্যাকশন ফর চাইল্ডহুড অ্যারাইভাল কর্মসূচি নামে পরিচিত ওবামা আমলের ইমিগ্রেশন কর্মসূচি অবসানের জন্য ট্রাম্প প্রশাসনের উদ্যোগের বিপক্ষে রায় দিয়েছেন সুপ্রিম কোর্ট। বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট ৫-৪ ব্যবধানে ট্রাম্প প্রশাসনের বিপক্ষে এই রায় দেন।


এক সপ্তাহের মধ্যে সুপ্রিম কোর্ট পরপর দুবার প্রেসিডেন্ট ট্রাম্পের উদ্যোগের বিপক্ষে অবস্থান নিলেন। এর আগে সমকামী ও তৃতীয় লিঙ্গের প্রতি কর্মক্ষেত্রে বৈষম্যের অবসান নিয়ে সুপ্রিম কোর্ট রায় প্রদান করেন। সুপ্রিম কোর্টের সিদ্ধান্তের পর ডাকা কর্মসূচির সুবিধাভোগীরা তাঁদের ওয়ার্ক অথোরাইজেশন নবায়ন করতে পারবেন আগের মতো। অল্প বয়সে আমেরিকায় আসা লোকজনের জন্য ডাকা কর্মসূচি আমেরিকার সাম্প্রতিক সময়ের ইমিগ্রেশনের অন্যতম ইস্যু। ২০১২ সালে এই কর্মসূচি চালু হয়।
 ১৬ বছর বয়সের আগে আমেরিকায় আসা কেউ স্কুলে ভর্তি হলে বা স্কুল থেকে গ্র্যাজুয়েশন করলে এবং কোনো অপরাধ না করলে এই কর্মসূচির আওতায় তাদের কাজের অনুমতি দেওয়া হয়। ইমিগ্রেশন বিভাগ জানিয়েছে, বিভাগটি লকডাউন থেকে বেরিয়ে গ্রিন কার্ড প্রদান, ভিসা আবেদন এডজাস্টসহ অন্যান্য কার্যক্রম শুরু করেছে। নাগরিকত্ব দেওয়ার জন্য ইন্টারভিউ, ইমিগ্রেশন সাক্ষাৎকার আবার শুরু করা হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে এসব সাক্ষাৎকারে উপস্থিত হওয়ার জন্য সংশ্লিষ্টদের নোটিশ দেওয়া হচ্ছে।


যাঁরা আমেরিকার অভ্যন্তরে থাকা অবস্থায় গ্রিন কার্ড বা এডজাস্টম্যান্টের আবেদন করছেন, তাঁদের ব্যাপারে ইমিগ্রেশনের কাজকর্ম শুরু হয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্প এপ্রিল মাসে দেওয়া এক নির্বাহী আদেশে আমেরিকার বাইরে থেকে গ্রিন কার্ডের আবেদন স্থগিত করে রেখেছেন। 

এলএ বাংলা টাইমস/এম/বিএইচ

শেয়ার করুন

পাঠকের মতামত