আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

এবার ট্রাম্পের বিজ্ঞাপন সরালো ফেসবুক

এবার ট্রাম্পের বিজ্ঞাপন সরালো ফেসবুক

এলএ বাংলা টাইমস


এবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনি প্রচার শিবিরের বিজ্ঞাপন সরিয়ে নিয়েছে ফেসবুক। বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগের মাধ্যমটি তাদের ওয়েবসাইটটি জানায়, নাৎসি জার্মানির ব্যবহার করা প্রতীক থাকায় এসব বিজ্ঞাপন সরিয়ে নেওয়া হয়েছে। প্রতিষ্ঠানটি বলছে, আক্রমণাত্মক এসব বিজ্ঞাপনে লাল ত্রিভুজাকৃতির যে প্রতীক ব্যবহার করা হয়েছে সেই প্রতীক কমিউনিস্টদের মতো বিরোধীদের বিরুদ্ধে ব্যবহার করতো নাৎসিরা।  ট্রাম্প শিবিরের দাবি, উগ্র বামপন্থী অ্যাক্টিভিস্ট গোষ্ঠী অ্যান্টিফাকে উদ্দেশ্য করে প্রতীকটি ব্যবহার করা হয়।


গত মাসে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে নিয়ম ভঙ্গের অভিযোগ তোলে সামাজিক যোগাযোগের আরেক প্লাটফর্ম টুইটার। প্রমাণ ছাড়া ডাক যোগে ভোটাধিকার প্রয়োগে অনিয়মের অভিযোগ তোলায় মার্কিন প্রেসিডেন্টের একটি পোস্টে ফ্যাক্ট চেকিং ট্যাগ লাগানোর পর তার অন্য একটি পোস্ট গোপন করে রাখে টুইটার কর্তৃপক্ষ। এসব ঘটনাকে বাক স্বাধীনতার ওপর আঘাত আখ্যা দেওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমের ওপর নিয়ন্ত্রণ কঠোর করতে একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেন ট্রাম্প।

ট্রাম্প শিবিরের নাৎসি বাহিনীর প্রতীক ব্যবহার করা বিজ্ঞাপন সরিয়ে দেওয়ার পর ফেসবুক বলেছে, এই বিজ্ঞাপন তাদের সংঘবদ্ধ ঘৃণা ঠেকানো নীতি ভঙ্গ করেছে। বৃহস্পতিবার ফেসবুকের নিরাপত্তা পলিসি বিষয়ক প্রধান নাথানিয়েল গ্লেইচার বলেন, আমরা ঘৃণাবাদী সংগঠন কিংবা ঘৃণাবাদী মতাদর্শের প্রতীক অনুমোদন করি না। তবে যথাযথ পরিস্থিতি কিংবা নিন্দা করতে তা ব্যবহার হলে এগুলো অনুমোদন করা হয়। ট্রাম্প শিবিরের বিজ্ঞাপনের ক্ষেত্রেও একই বিষয় ঘটেছে বলে জানান তিনি।

বিজ্ঞাপনটি সরিয়ে দেওয়ার আগে প্রেসিডেন্ট ট্রাম্প ও ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স সংশ্লিষ্ট পেজে এটি প্রায় ২৪ ঘণ্টা ছিল। এই সময়ে হাজার হাজার মানুষ এটি দেখে ফেলেছে। ট্রাম্প শিবিরের মুখপাত্র টিম মুরটাফ এক বিবৃতিতে বলেন, লাল ত্রিভুজাকৃতির প্রতীকটি অ্যান্টিফা ব্যবহার করে সেকারণে অ্যান্টিফা নিয়ে একটি বিজ্ঞাপনে তা ব্যবহার করা হয়। তিনি অভিযোগ করেন ফেসবুক নিজেই একই রকম দেখতে একটি ইমোজি ব্যবহার করে। উল্লেখ্য, পুলিশ হেফাজতে কৃষ্ণাঙ্গ নাগরিক জর্জ ফ্লয়েড হত্যাকাণ্ডের জেরে শুরু হওয়া ব্যাপক বিক্ষোভের সময় ব্যাপকভাবে সামনে আসে ফ্যাসিস্ট বিরোধী গ্রুপ অ্যান্টিফার নাম। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিযোগ এই গ্রুপটি রাজপথে সহিংসতা শুরু করেছে। গত মাসে তিনি বলেন, এই গ্রুপটিকে অভ্যন্তরীণ সন্ত্রাসী সংগঠন ঘোষণা করতে পারেন তিনি। তবে প্রেসিডেন্টের এই ধরনের ব্যবস্থা নেওয়ার কর্তৃত্বকে প্রশ্নবিদ্ধ করেছেন আইন বিশেষজ্ঞরা।

বামপন্থী প্রতিবাদ আন্দোলন অ্যান্টিফা নয়া নাৎসিবাদ, ফ্যাসিবাদ, শ্বেতাঙ্গ আধিপত্যবাদ এবং বর্ণবাদের বিরোধী। অ্যাকটিভিস্ট গ্রুপগুলোর এই প্লাটফর্মের কোনও নেতা নেই। এর সদস্যরা তাদের মতে ট্রাম্পের জাতীয়তাবাদী, অভিবাসীবিরোধী ও মুসলিমবিরোধী নীতির সমালোচনা করে থাকে।

এলএ বাংলা টাইমস/এম/বিএইচ 

শেয়ার করুন

পাঠকের মতামত