আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

বর্ণবৈষম্য দূর করতে অফিসার নিয়োগ দিলেন মেয়র গ্যারসেটি

বর্ণবৈষম্য দূর করতে অফিসার নিয়োগ দিলেন মেয়র গ্যারসেটি

ছবিঃ এলএ বাংলা টাইমস


সিস্টেমিক রেসিজম বা বর্ণবাদ ও পক্ষপাতিত্ব  দূর করতে প্রশাসন সংস্কারের নতুন উদ্যোগ নিলেন লস এঞ্জেলেস মেয়র এরিক গ্যারসেটি। তাই প্রথমবারের মতো চিফ ইকুয়িটি অফিসার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে ব্রেন্ডা শোকলেকে। শুক্রবার এই পদক্ষেপ নেওয়া হয়। 


রেসিজমের বিরুদ্ধে সোচ্চার গ্যারসেটি আরো জানান, সিটির সকল ম্যানেজার একজন করে রেসিয়াল ইকুয়িটি অফিসার নিয়োগ দিবেন। তাদের বাৎসরিক প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। দায়িত্ব পাওয়া অফিসারদের কাজ হবে ওসব ডিপার্টমেন্টে সমতা বজায়ে পদক্ষেপ রাখা।

মেয়র বলেন, যদি বর্ণবাদবিরোধী আন্দোলন একটি বিষয়ও সামনে নিয়ে আসে, সেটি হলো সিস্টেমে রেসিজম বিলোপের বিষয়টি জরুরি করে তোলা। ও ভুল শোধরানো। যারা স্বপ্ন দেখে ও পরিশ্রম করে লস এঞ্জেলেস তাদের শহর। আমরা ভবিষ্যৎ নিয়ে ভাবি ও তা বাস্তবে রুপান্তরিত করি।

গ্যারসেটি আরো বলেন, বৈষম্য দূর করতে আমাদের অনেক কিছুই করার আছে। লস এঞ্জেলেস ভুল করবে না। আমরা আরো ভালো ভবিষ্যত নির্মাণে সামনে এগিয়ে যাব। প্রতিবাদকারীরা এসব বিষয় সামনে নিয়ে এসেছে বলে জানিয়েছেন মেয়র।

এদিকে চিফ ইকুয়িটি অফিসার হিসেবে নিয়োগ পাওয়া ব্রেন্ডা শোকলে বলেন, তিনি সম্মানিতবোধ করছেন। বর্ণবাদের বিরুদ্ধে কাজ করার সুযোগ তিনি কাজে লাগিয়ে সমতা বজায় রাখতে চান।


এলএ/বাংলা টাইমস/এন/এইচ



শেয়ার করুন

পাঠকের মতামত