আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

মার্কিন আদম শুমারিতে স্বেচ্ছায় সাড়া দেওয়ায় এগিয়ে মিনেসোটা

মার্কিন আদম শুমারিতে স্বেচ্ছায় সাড়া দেওয়ায় এগিয়ে মিনেসোটা

ছবিঃ এলএ বাংলা টাইমস


এ বছর মার্কিন যুক্তরাষ্ট্রে ২৪তম আদম শুমারি অনুষ্ঠিত হচ্ছে। এবারই প্রথম শুমারিতে তথ্য অনলাইন বা ফোনে নিবন্ধন করা যাবে। এছাড়া কাগজে লিখে জমা দেওয়ার রীতিতে রয়েছেই। এ পর্যন্ত ৭১ শতাংশ হার নিয়ে স্বেচ্ছায় সাড়া দেওয়ায় এগিয়ে মিনেসোটা রাজ্য। উইসকনসিন ২য় ৬৮.৫ শতাংশ হারে। মিশিগান ও আইওয়াতে ৬১.৫ শতাংশ মানুষ স্বেচ্ছায় শুমারিতে তথ্য দিয়েছেন।


ধারণা করা হয়েছিল প্রায় শতকরা ৬০ ভাগের বেশি মার্কিনি আদম শুমারিতে স্বেচ্ছায় অংশ নিবেন। এবার ল্যাটিনোদের তথ্য দেওয়ার হার তুলনামূলক কম। ন্যাশনাল অ্যাসোসিয়েশন অব ল্যাটিনো ইলেক্টেড অ্যান্ড অ্যাপয়েন্টেড অফিসিয়ালস (এনএএলইও) জানিয়েছেন, ভুল তথ্য, করোনার কারণে দুরবস্থা ও অর্থনৈতিক সংকটে তাদের সাড়া দেওয়ার হার কম।

যুক্তরাষ্ট্রে ১ এপ্রিল পালন করা হয় আদম শুমারি দিবস। সংবিধান অনুসারে প্রতি দশ বছর পরপর শুমারি হচ্ছে ১৭৯০ সাল থেকে।  ১৮ বছর ও এর চেয়ে বেশি বয়সের সকল মার্কিন নাগরিক শুমারিতে প্রশ্নের উত্তর দিতে দায়বদ্ধ।

এবারের আদম শুমারির হিসেবে রাজ্যগুলোতে হাউজ অব রিপ্রেজেন্টেটিভের আসন বন্টন করা হবে। ধারণা করা হচ্ছে নিউ ইয়র্ক ১টি বা ২টি সিট হারাতে পারে। আলাবামা, ইলিনয়স, মিশিগান, ওহিও’রও কমতে পারে ১টি করে আসন। অপরদিকে, অ্যারিজোনা, কলোরাডো ১টি ও ফ্লোরিডার দুটি সিট বাড়তে পারে। এই হিসেব ভবিষ্যতের নির্বাচনে কিছুটা প্রভাব ফেলবে।

জানুয়ারির ২১ তারিখে আলাস্কার তোকসোক বে’র ভিলেজে শুরু হয় এই শুমারি। মার্চের দ্বিতীয় সপ্তাহ থেকে অনলাইন, ফোন ও মেইল এর মাধ্যমে তথ্য সংগ্রহের বিষয়টি বাড়ি বাড়ি জানিয়ে দেওয়া হয়। এরপর শুমারি গ্রহণকারীরা কলেজ, বৃদ্ধাশ্রম, প্রিজন ইত্যাদি স্থান থেকে তথ্য সংগ্রহ করছেন। আগস্টের ১১ তারিখ  থেকে অক্টোবরের ৩১ তারিখ পর্যন্ত তালিকাভুক্তই থেকে বাদ পড়াদের ইন্টারভিউ নেওয়া হবে। ডিসেম্বরে প্রেসিডেন্টের কাছে ও কংগ্রেসে আদম শুমারি থেকে প্রাপ্ত তথ্য জমা দেওয়া হবে।

এর আগে, দ্য ইউএস সেনসাস ব্যুরো ২০০ এর বেশি অঞ্চলে শুমারি পরিচালনার জন্য অফিস খুলে। শুমারিতে নিয়োজিত কর্মীদের অফিসগুলোতে প্রশিক্ষণ দেওয়া হয়।


/এলএল/ বাংলা টাইমস/এন/এইচ


শেয়ার করুন

পাঠকের মতামত