আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

এবার বোল্টনের বইয়ে ফাঁস হতে যাচ্ছে ট্রাম্পের কীর্তি

এবার বোল্টনের বইয়ে ফাঁস হতে যাচ্ছে ট্রাম্পের কীর্তি

এলএ বাংলা টাইমস


প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন। গত বছর সেপ্টেম্বর মাসে ডোনাল্ড ট্রাম্প বহিষ্কার করেন এই কর্মকর্তাকে। তবে হোয়াইট হাউসে দায়িত্বে থাকার সময়েই তিনি ‘দ্য রুম হয়্যার ইট হ্যাপেনড’ শিরোনামে একটি বই লেখেন। গত বছর শেষে বইয়ের একটি পাণ্ডুলিপিও ফাঁস হয়। যা ট্রাম্পের অভিশংসন বিচারেও বেকায়দায় ফেলে। এখন প্রশ্ন, কী আছে এ বইতে? যার জন্য স্বয়ং ট্রাম্প ও তার দল রিপাবলিকান আপত্তি আর বিপত্তির মুখে পড়েছেন। ২০১৫ সালে ইরানের সঙ্গে পারমাণবিক চুক্তি, ২০২০ সালের নির্বাচনে দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়া নিশ্চিত করা, চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাহায্য চাওয়া, পররাষ্ট্রনীতি ইত্যাদির বাইরেও ট্রাম্প ও তার দলের বেশ গুরুত্বপূর্ণ তথ্য আছে এ বইতে। ইতোমধ্যে বইটির প্রকাশ আটকে দিতে আদালতে মামলাও করেছে ট্রাম্প প্রশাসন। জানা যায়, আগামী ২৩ জুন বইটি প্রকাশ হওয়ার কথা। আর বইয়ের এ প্রকাশনা আটকে দিতেই ট্রাম্পের এই প্রচেষ্টা।

ইতোমধ্যে প্রকাশিত হবার জন্য ‘দ্য রুম হয়্যার ইট হ্যাপেনড’ বইটির কয়েক হাজার অনুলিপি ইতোমধ্যে বই বিক্রয়কারীদের কাছে প্রেরণ করা হয়েছে। বিচারক বিভাগের আইনজীবীরা ওয়াশিংটন জেলা আদালতে একটি উত্থাপিত লড়াইয়ের মুখোমুখি হতে পারেন। এদিকে ডোনাল্ড ট্রাম্প টুইটারে এটিকে ‘মিথ্যা ও রচিত গল্পের সংকলন’ বলে নিন্দা করেছেন। বোল্টনকে ‘পাগল’ সম্বোধন করে উড়িয়ে দিয়েছেন। বইটির প্রকাশ বন্ধ করতে মামলায় বলা হয়েছে, হোয়াইট হাউস ও দেশের গুরুত্বপূর্ণ গোপন তথ্য দিয়ে বইটি লিখেছেন বোল্টন। বইটির প্রকাশ হলে দেশের জাতীয় নিরাপত্তা হুমকির সম্মুখীন হবে। এর আগে গত ১৫ জুন ট্রাম্প রীতিমতো হুমকিও দেন বোল্টনকে। তাকে অপরাধমূলক ‘ক্রিমিনাল প্রবলেমস’ এ পড়তে হতে পারে বলেও মন্তব্য করেন ট্রাম্প। রাষ্ট্রীয় গোপন তথ্য দিয়ে বই প্রকাশ করলে সেটি আইন ভঙ্গ করা হবে বলেও সাফ জানিয়ে দেন ট্রাম্প।

সিভিল লিবার্টিস ইউনিয়ন জানায়, বোল্টনের বইয়ের প্রকাশ বন্ধ করতে পারবেন না ট্রাম্প। তার দলের সমস্ত প্রচেষ্টাই ব্যর্থ হবে। 

এলএ বাংলা টাইমস/এম/এইচ

শেয়ার করুন

পাঠকের মতামত