আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

৫ শেরিফ ডিপার্টমেন্ট মাস্ক আইন বাস্তবায়নে জোরাজুরি করবে না

৫ শেরিফ ডিপার্টমেন্ট মাস্ক আইন বাস্তবায়নে জোরাজুরি করবে না

ছবি: এলএ বাংলা টাইমস



করোনাভাইরাস প্রতিরোধে ক্যালিফোর্নিয়ার গভর্নর গেভিন নিউসাম জারি করেছেন মাস্ক আইন। এতে বাসিন্দাদের অল্প কিছু কারণ ছাড়া মাস্ক পরার বাধ্যবাধকতা রয়েছে। তবে ৫টি শেরিফ ডিপার্টমেন্ট জানিয়েছে তারা গভর্নরের এই আইন বাস্তবায়নে জোর আরোপ করবে না। এসব শেরিফ ডিপার্টমেন্ট হলো, অরেঞ্জ, স্যাক্রেমেন্টো, তুলারে, ফ্রেসনো, কালাভেরাস কাউন্টি। 


গভর্নরের জারি করা আইনে বলা হয়েছে, পাবলিক প্লেস ও যেসব স্থানে ৬ ফুট সামাজিক দূরত্ব বজায় রাখা সম্ভব নয়। সেখানে বাধ্যতামূলক মাস্ক ব্যবহার করতে হবে। শেরিফ ডন বার্নেস বলেন, এটা প্রত্যেকের কর্তব্য মুখমণ্ডল আবৃত রাখা। এছাড়া অন্যান্য নিরাপত্তা মেনে চলা যাতে করোনা সংক্রমণ নিয়ন্ত্রণ করা যায়। এটা আইনপ্রয়োগকারী সংস্থার কাজ নয়।     

করোনা ছড়িয়ে পড়া নিয়ন্ত্রণ করতে স্বাস্থ্য বিশেষজ্ঞরা ফেস মাস্ক পরায় গুরুত্ব দিচ্ছেন। যুক্তরাষ্ট্রের ১৫ রাজ্য ও ডিস্ট্রিক্ট অব কলাম্বিয়ায় জনসাধারণের ফেস মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে।

দ্য ক্যালিফোর্নিয়া ডিপার্টমেন্ট অব পাবলিক হেলথ  জানিয়েছে, মাস্কের পরার আইন জারি থাকবে রাজ্যজুড়ে। অন্যান্য আইনের মতো এটিও বলবৎ থাকবে। তবে মাস্কের বাধ্যবাধকতা যাদের থাকবে না, তারা হচ্ছেন, যেসব শিশুদের বয়স ২ বছর বা তার চেয়ে কম এবং যাদের শারীরিক কারণে অসুবিধা হতে পারে।

ক্যালিফোর্নিয়াতে করোনাভাইরাসে এখনো পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ১ লাখ ৭৮ হাজার ৫৬৭। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় শুধু নতুন করে আক্রান্ত হয়েছেন ৩,৫৮৯ জন। ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মারা যান মোট ৫ হাজার  ৫১৮ জন। আজকে নতুন করে মারা যান ২৪ জন।

যুক্তরাষ্ট্রে মোট আক্রান্তের সংখ্যা ২৩ লক্ষ ৫৬ হাজার ৭১৫ জন। অপরদিকে মৃতের সংখ্যা ১ লাখ ২২ হাজার ২৪৮ জন।


/এলএল/ বাংলা টাইমস/এন/এইচ



শেয়ার করুন

পাঠকের মতামত