আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশিদের দেশে ফিরতে আবারো বিশেষ ফ্লাইট

যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশিদের দেশে ফিরতে আবারো বিশেষ ফ্লাইট

এলএ বাংলা টাইমস


প্রাণঘাতী করোনাভাইরাসে যুক্তরাষ্ট্রে আটকে পড়া বাংলাদেশি নাগরিকদের দেশে ফিরিয়ে নিতে বিশেষ বিমানের ব্যবস্থা করেছে বাংলাদেশ সরকার। আগামী ২৫ জুন ২য় চার্টার্ড বিমান যুক্তরাষ্ট্র থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাবে। নিউইয়ার্ক এর জন এফ কেনেডি বিমান বন্দর থেকে কাতার এয়ারওয়েজ এর বিশেষ ফ্লাইটটি ছেড়ে যাবে। বিমান ছাড়ার সময় ওরেক্স এভিয়েশন লিমিটেড যথা সময়ে যাত্রীদের জানিয়ে দেবে। 


করোনায় আটকা পড়া নাগরিকরা যেন দেশে ফিরে যেতে পারেন সেজন্য ওয়াশিংটনস্থ বাংলাদেশ দূতাবাস, নিউইয়র্ক ও লস এঞ্জেলেস বাংলাদেশ  কনস্যুলেট এই ব্যবস্থা গ্রহণ করে। এর আগেও এই ধরনের দুটি বিশেষ বিমান যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশে যায়। দূতাবাসের বিজ্ঞপিতে বলা হয়, আটকা পড়া নাগরিকদের নিজ খরচে টিকিট কিনে দেশে ফিরতে হবে। বিমানের প্রতিটি ইকোনমি ক্লাসের টিকিট মূল্য পড়বে দু হাজার মার্কিন ডলার। ন্যূনতম সংখ্যক যাত্রী হলে বিমান ছেড়ে যাবে। আসন সংখ্যা সীমিত হবার কারণে আগে আসলে আগে পাবেন ভিত্তিতে টিকিট ক্রয় করা যাবে। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রাণলয়ের নির্দেশে বিশেষ এই বিমানের দায়িত্বে রয়েছে ওরেক্স এভিয়েশন লিমিটেড। যা বাংলাদেশে কাতার এয়ারওয়েজ এর কার্গো বিমানের সাধারণ বিক্রয় প্রতিনিধি। 

ওরেক্স এভিয়েশন লিমিটেড এর অললাইন পোর্টাল থেকে রেজিট্রেশন ও টিকিট কেনা যাবে। দূতাবাস থেকে নাগরিকদের উদ্দেশ্য করে বলা হয়েছে, আটকা পড়া যে সকল নাগরিক ওয়াশিংটন ডিসিস্থ বাংলাদেশ দূতাবাস, নিউইয়ার্ক ও লস অ্যাঞ্জেলস কনস্যুলেট জেনারেল দপ্তরে ই মেইল পাঠিয়েছেন, তাদের তথ্য ওরেক্স এভিয়েশনকে দেওয়া হয়েছে। তবে এই মেইল প্রেরণের মাধ্যমে কোনো নাগরিক ওই বিমানে আসনের নিশ্চিয়তা পাবেন না। এজন্য দেশে ফেরত যেতে আগ্রহী নাগরিকদের ওরেক্স এভিয়েশন লিমিটেড এর অনলাইন পোর্টালে গিয়ে আসন নিশ্চিত করতে হবে। 

বিমানে ভ্রমণের জন্য প্রত্যেক যাত্রীকে করোনামুক্ত ও এর উপসর্গমুক্ত সনদ সঙ্গে নিতে হবে। ঢাকা বিমানবন্দরে যেয়ে পুনরায় যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা করতে হবে এবং বাধ্যতামূলক চৌদ্দ দিন কোয়ারিন্টিনে থাকতে হবে। কেবল বাংলাদেশি পাসপোর্টধারী নাগরিক বিশেষ ক্ষেত্রে বাংলাদেশি পাসপোর্টধারী পিতা মাতার সফরসঙ্গী বিদেশি পাসপোর্টধারী ছেলে মেয়েরা এই ফ্লাইটে অগ্রাধিকার পাবে। তবে ন্যূনতম সংখ্যক যাত্রী না হলে বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন পাসপোর্টধারী যাত্রীকে ভ্রমণের জন্য বিবেচনা করা হবে।

এলএ বাংলা টাইমস/এস/আর

শেয়ার করুন

পাঠকের মতামত