আপডেট :

        ম্যাকআর্থার পার্কে মাদকবিরোধী অভিযান, মাঠে এলএপিডি ও ডিইএ

        দাবানল ত্রাণ ও বেকার ভাতার অর্থ আত্মসাৎ, কারাদণ্ড পেলেন টেক্সাসের নারী

        কুকুর প্রশিক্ষকের অবহেলায় ১১ কুকুরের মৃত্যু, দোষী সাব্যস্ত যুগল

        ডেলাওয়্যারের হাসপাতালে গুলিতে নিহত ১, ফিলাডেলফিয়ায় আটক সন্দেহভাজন

        নিউইয়র্কে ঘোড়ার গাড়ি দুর্ঘটনায় ভারতীয় পর্যটকের মৃত্যু

        যুক্তরাষ্ট্র–ইরান শান্তি চুক্তি স্বাক্ষর, যুদ্ধ বন্ধের পথে দুই দেশ

        ওয়ার্ল্ড কাপ দেখার অনুষ্ঠানে পানিতে ডুবে ৮ বছর বয়সী শিশুর মৃত্যু

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান তাণ্ডব, পুলিশ কর্মকর্তাসহ আহত ৫

        আদালতের কক্ষে যৌন সম্পর্ক ও মিথ্যা বলার অভিযোগে অভিযুক্ত বিচারকের ক্ষমা প্রার্থনা

        কানাডার নাগরিকত্ব সনদ ফেরত দিতে বলা হলো কিছু ‘লস্ট কানাডিয়ান’কে

        হোয়াইট হাউসের ইউএফসি ইভেন্টে হামলার পরিকল্পনা নস্যাৎ, গ্রেপ্তার ৫

        নিউইয়র্কে খামারে আগুনে পুড়ে ১৭টি ঘোড়ার মৃত্যু

        ১,৫০০ একর এলাকায় দাবানল, রিভারসাইডে জারি জরুরি উচ্ছেদ নির্দেশ

        প্রেমিকাকে হত্যার পর মেয়েকে নিয়ে পালানো লস এঞ্জেলেসের বাবা মেক্সিকোতে গ্রেপ্তার

        ক্যালিফোর্নিয়ায় বড় ভূমিকম্পের আশঙ্কা, এক হাজার বছরের মধ্যে সর্বোচ্চ চাপে সান আন্দ্রেয়াস ফল্ট

        স্ট্যানফোর্ড সমাবর্তনে সুন্দর পিচাইয়ের বক্তব্য চলাকালে শিক্ষার্থীদের ওয়াকআউট

        ট্রাম্পের সমালোচক হওয়ায় তদন্তের অভিযোগ নিউসমের, নজরে স্ত্রী ও সাবেক সহযোগীরা

        ক্যালিফোর্নিয়ায় মার্কিন বিমান বাহিনীর বি-৫২ বোমারু বিমান বিধ্বস্ত, নিহত ৮

        অরেঞ্জ কাউন্টিতে সপ্তাহজুড়ে উচ্চ ঢেউ ও বিপজ্জনক সাগরস্রোতের সতর্কতা

        ক্যালিফোর্নিয়ার সৈকতে ঘুমিয়ে থাকা দুই নারী সাগরে ভেসে গেলেন, একজনের মৃত্যু

গুয়ারডাডু হত্যার প্রতিবাদে বিক্ষোভ চলছে, তদন্তে এটর্নি জেনেরেল জেভিয়ার বেসেরা

গুয়ারডাডু হত্যার প্রতিবাদে বিক্ষোভ চলছে, তদন্তে এটর্নি জেনেরেল জেভিয়ার বেসেরা

এলএ বাংলা টাইমস


আন্দ্রে গুয়ারডাডু হত্যার প্রতিবাদে পুরো রাজ্য জুড়ে বিক্ষোভ চলছে। আন্দোলনকারীরা শেরিফ ডিপার্টমেন্টের ডেপুটিদের দ্বারা এই বর্বর হত্যা কাণ্ডের বিচারের দাবিতে বিক্ষোভ করছেন।এরি মধ্যে লস এঞ্জেলস কাউন্টি শেরিফ ডিপার্টমেন্ট এই হত্যা ঘটনার তদন্ত মনিটর করতে ক্যলিফোর্নিয়ার এটর্নি জেনারেল অফিসকে যুক্ত করেছেন।  
লস এঞ্জেলস কাউন্টি শেরিফ এলেক্স ভিলুনেইভা সোমবার এটর্নি জেনারেল জেভিয়ার বেসেরাকে এই বর্বর হত্যার তদন্ত মনিটর করতে বলেন। 
আন্দ্রে গুয়ারডাডু একজন ১৮ বছর বয়সী লাতিন বংশোদ্ভূত আমেরিকান নাগরিক। যাকে শেরিফ ডিপার্টমেন্টের ডেপুটিরা গুলি করে হত্যা করে। এই বর্বর হত্যাকাণ্ড ও পুলিশি নিষ্ঠুরতার প্রতিবাদে কাম্পটন স্টেশনে শত শত আন্দোলনকারী বিক্ষোভ করছেন। তারা এই  নৃশংস হত্যার বিচার ও পুলিশি নির্যাতনের ইতি টানতে চান
শেরিফ এলেক্স ভিলুনেইভা বলেন, যথেষ্ট সতর্ক হয়ে আমরা এই তদন্ত করছি। এজন্য এটর্নি জেনারেল জিভিয়ার বেসেরারকে তদন্ত মনিটর করতে অনুরোধ করেছি। সচ্ছতা ও সাম্প্রদায়িক বিশ্বাস বৃদ্ধিতে এই তদন্ত প্রক্রিয়া কাজ করবে বলে তিনি আশা প্রকাশ করেন। 
এদিকে দুই জন কংগ্রেসম্যান মেক্সিন ওয়াটার্স ও  নিতান ডিয়াজ বেরেগেনও এই হত্যাকাণ্ড তদন্তের জন্য এটর্নি জেনেরেল বেসেরাকে বলেছেন।
তবে শেরিফ ডিপার্টমেন্ট থেকে বলা হচ্ছে, আন্দ্রি গুয়াডাডুর কাছে অবৈধ অস্ত্র ছিলো। যা নিয়ে সে অন্য একজন মানুষের কথা বলছিলো এবং শেরিফ ডিপার্টমেন্টের দুজন ডেপুটিকে দেখি পালাতে চেষ্টা করে। তবে ঠিক কি কারণে ডেপুটিরা তাকে গুলি করে হত্যা করে তা এখনও পরিষ্কার না। 
এদিকে যে দুজিন ডেপুটি গুয়ারডাডুকে গুলি করে হত্যা করে তাদের শরীরে কোন বডি ক্যামেরা ছিলো না। এমনকি তাদের গাড়িতেও ছিলো না কোনো ক্যামেরা।এখন পর্যন্ত তদন্তকারী দল এই ঘটনার এমন কোনো ভিডিও উদ্ধার করতে পারেনি যা থেকে বুঝা যায় ঠিক কি কারণে ডিপুটিরা তাকে গুলি করে হত্যা করে। 

এলএ বাংলা টাইমস/এস/আর

শেয়ার করুন

পাঠকের মতামত