আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

স্কুল পুলিশ বিলুপ্তির প্রস্তাব বাতিল,বাজেটও থাকছে আগের মতো

স্কুল পুলিশ বিলুপ্তির প্রস্তাব বাতিল,বাজেটও থাকছে আগের মতো

এলএ বাংলা টাইমস


লস এঞ্জেলেস কাউন্টির স্কুল ক্যাম্পাস পুলিশ বিভাগের বিলুপ্তি ও তাদের বাজেট সংকোচিত করার প্রস্তাব কাউন্টি এডুকেশন বোর্ড বাতিল করেছে। বোর্ড সদস্য মনেকা গারসিয়ার আনা প্রস্তাব ৫-২ ভোটে বাতিল হয়।


মঙ্গলবার ১২ ঘণ্টা দীর্ঘ আলোচনা সত্ত্বেও স্কুল ক্যাম্পাসে আইন প্রয়োগকারী সংস্থার ভূমিকা সংস্কারের জন্য যে প্রস্তাব আনা হয়েছিলো তা গৃহীত হয়নি। এছাড়া গারসিয়া আরও দুইটি প্রস্তাব করেছিলেন। সেগুলোও অধিকাংশ বোর্ড সদস্যের সমর্থন লাভ করেনি। 

এডুকেশন বোর্ডের সভা চলাকালেই শত শত মানুষ জড়ো হয়েছিলো। তাদের দাবি, ক্যাম্পাসে পুলিশ ব্যবস্থার বিলুপ্তি।একই সাথে শিক্ষাসহ অন্যান্য সামাজিক খাতে বাজেট বরাদ্দ বৃদ্ধির। জনগণের ক্রমবর্ধমান দাবি সত্ত্বেও স্কুল পুলিশ ব্যবস্থার বিলোপ হচ্ছে না।    

সভা শেষে লস এঞ্জেলেস ইউনিফাইড স্কুল ডিসট্রিক্ট থেকে বলা হয়েছে, লস এঞ্জেলেস স্কুল পুলিশ দেশের অন্যতম বড় ও স্বাধীন পুলিশ বিভাগ। এখানে ৪১০ জনের ওপরে পুলিশ কর্মকর্তা রয়েছেন। স্কুল বাজেটের ৭. ৯ বিলিয়ন ডলার থেকে ৭০ মিলিয়ন ডলার পুলিশ বিভাগকে বরাদ্দ দেওয়া হয়েছে।  

 গারসিয়া  তাঁর প্রস্তাবে আফ্রিকান-আমেরিকান শিক্ষার্থীদের জন্য বাজেট বাড়িয়ে ক্যাম্পাসে নিরাপত্তার ভিন্ন কৌশলের কথা বলেছিলেন। 

সভা শুরু হবার পর থেকেই শত শত মানুষ স্কুল ডিসট্রিক্ট হেডকোয়ার্টের সামনে ভিড় করতে থাকেন। সাধারণ জনগণের সাথে ছিলেন পুলিশ বিভাগের অনেকে। তারাও গারসিয়ার দাবিগুলো সমর্থন করেন। ব্ল্যাক লাইভস মেটারও র‍্যালি করেছে। 

এডুকেশন বোর্ডের সদস্যরা ভার্চুয়াল মাধ্যম ব্যবহার করে বেশ কয়েকজন সাধারণ মানুষের সাথে কথা বলেন। তারা পুলিশ ব্যবস্থা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেন। অধিকাংশ বিক্ষোভকারীদের মত সমর্থন করে পুলিশ ব্যবস্থার বিলুপ্তির পক্ষে মত দিয়েছেন। আবার কেউ কেউ বলেন, একমাত্র পুলিশই ক্যম্পাসে নিরাপত্তা নিশ্চিত করতে পারেন।আন্দোলনকারীদের একজন স্কুল ক্যাম্পাসে জর্জ ফ্লয়েডের মতো ঘটনা ঘটতে পারে বলেও সাবধান করেন।   

শেয়ার করুন

পাঠকের মতামত