আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

যুক্তরাষ্ট্রের শীর্ষ ১০ উদীয়মান ইঞ্জিনিয়ারের স্বীকৃতি পেল বাংলাদেশি ওয়াকিল প্রান্ত

যুক্তরাষ্ট্রের শীর্ষ ১০ উদীয়মান ইঞ্জিনিয়ারের স্বীকৃতি পেল বাংলাদেশি ওয়াকিল প্রান্ত

এলএ বাংলা টাইমস


যুক্তরাষ্ট্রের শীর্ষ ১০ উদীয়মান সিভিল ইঞ্জিনিয়ারের স্বীকৃতি পেলেন বাংলাদেশি-আমেরিকান ওয়াকিল প্রান্ত। ২০২০ সালে আমেরিকান সোসাইটি অব সিভিল ইঞ্জিনিয়ার্স (এএসসিই) আমেরিকা থেকে ১০ জন তরুণ মেধাবী ও পরিশ্রমী শিক্ষার্থীকে নির্বাচিত করে এ স্বীকৃতি প্রদান করে। ওয়াকিল প্রান্ত নিউইয়র্ক স্টেট থেকে একাই নির্বাচিত হয়েছেন। শীর্ষ ১০ উদীয়মান সিভিল ইঞ্জিনিয়ারের স্বীকৃতিপ্রাপ্ত সবাই চলতি বছরের মে মাসে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ব্যাচেলর ডিগ্রি অর্জন করেছেন। ওয়াকিল প্রান্ত ইউনিভার্সিটি অব বাফেলো (ইউবি) থেকে গ্র্যাজুয়েশন সম্পন্ন করেছেন।


এএসসিইর কর্মসূচি ‘নেক্সট জেনারেশন অব সিভিল ইঞ্জিনিয়ারিং লিডারস’–এর আওতায় ইঞ্জিনিয়ারিংয়ে এই নতুন মুখের অনুসন্ধান করা হয়। যুক্তরাষ্ট্রের সম্ভাবনাময় ১০ জন নতুন মুখের তালিকায় আরও রয়েছেন পেন স্টেট ইউনিভার্সিটির অ্যাবি কাওসার, ক্যালিফোর্নিয়া স্টেট ইউনিভার্সিটির ম্যাথিউ ক্রিস্টি, ইউনিভার্সিটি অব আলাস্কার ক্যাসি গ্রান্ডহসার, ক্যালিফোর্নিয়া স্টেট পলিটেকনিক ইউনিভার্সিটির ম্যাথিউ জ্যাকবসন, ইউনিভার্সিটি অব লুইসভিলের রায়ান ক্যাবফ্লেস, ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার আলদিয়া ম্যাকডেভিড, ইউনিভার্সিটি অব ম্যাসাচুসেটসের সোফিয়া স্যাভোকা, ইউনিভার্সিটি অব হাওয়াইয়ের ম্যাক্স টাগা ও নর্থইস্টার্ন ইউনিভার্সিটির মাইক টরমি। এই শীর্ষ ১০ জনের মধ্যে ওয়াকিলের অবস্থান ছিল সপ্তম।

ওয়াকিল ইউনিভার্সিটির প্রথম বর্ষ থেকে চতুর্থ বর্ষ পর্যন্ত প্রতি সামারে বিভিন্ন কোম্পানির সঙ্গে ইন্টার্ন করেছেন। তাঁর ইন্টার্ন করা কোম্পানিগুলো হলো এইচডিআর, বিশ্বের অন্যতম বৃহৎ কনস্ট্রাকশন কোম্পানি কিউথ, মেট্রোনর্থ ও এমএসসি। তিনি বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ইউনিয়ন সদস্য ও সিভিল ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টস ক্লাবের ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন। এর পাশাপাশি তিনি জড়িত ছিলেন হ্যাবিটাট ফর হিউম্যানিটি ও রেডক্রসের কর্মকাণ্ডে। ওয়াকিল বন্ধুদের নিয়ে ‘বাফেলো নায়াগ্রা ওয়াটার কিপার’ শীর্ষক ইভেন্ট পরিচালনা করেছেন। বিশ্ববিদ্যালয় কমিউনিটি সার্ভিসের জন্য তাঁকে বিশেষ স্বীকৃতিও দিয়েছে।

আগামী আগস্ট মাস থেকে ওয়াকিল ইউনিভার্সিটি অব বাফেলোতে স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিংয়ে মাস্টার্স শুরু করবেন। দুই বছর বয়সেই তিনি মা–বাবার সঙ্গে আমেরিকায় আসেন। বাংলাদেশে জন্ম নেওয়া ওয়াকিল প্রান্ত ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সাধারণ সম্পাদক ও সাংবাদিক মনোয়ারুল ইসলাম এবং আফরোজা ইসলামের জ্যেষ্ঠ সন্তান।


এলএ বাংলা টাইমস/এম/বিএইচ

শেয়ার করুন

পাঠকের মতামত