আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

ড্যানিয়েল হারনেনডাজ হত্যার স্বাধীন তদন্তের দাবি পরিবারের

ড্যানিয়েল হারনেনডাজ হত্যার স্বাধীন তদন্তের দাবি পরিবারের

এলএ বাংলা টাইমস



ড্যানিয়েল হারনেনডাজ হত্যাকাণ্ডে স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের দাবি করেছেন তার পরিবার। পরিবারের সদস্যরা কাউন্টি কাউন্সিল ও এটর্নি জেনারেলের কাছে এই দাবি করেন। শুক্রবার এক সংবাদ সম্মেলন করে এই দাবি করেন পরিবারটি।  


৩৮ বছর বয়সী ড্যানিয়েল হারনেনডাজ লস এঞ্জেলেস পুলিশের একজন অফিসারের গুলিতে মারা যান। সান পেট্রোর নিকটে হিস্ট্রিক সাউথ-সেন্ট্রালের ৩২ নম্বর স্ট্রীটে তাকে গুলি করে পুলিশ। একই সময়ে ওই জায়গায় একটি গাড়ি সংঘর্ষ হয়। অভিযুক্ত পুলিশ অফিসার হলেন টনি ম্যাকব্রাইড। টনি ম্যাকব্রাইড পুলিশ ইউনিউয়ন ডিরেক্টার ও লস এঞ্জেলেস পুলিশ অফিসার জেমি ম্যাকব্রাইডের মেয়ে। 


পুলিশ বলছে, হারনেনডাজের কাছে একটি বক্স কাটার ছিলো। টনি ম্যাকব্রাইড তাকে ছয়টি গুলি করে হত্যা করে। লস এঞ্জেলেস পুলিশ ডিপার্টমেন্ট এই ঘটনায় তদন্ত করছে। তবে এই তদন্ত সুষ্ঠু হবে না বলে উদ্বেগ প্রকাশ করেছেন হারনেনডাজের পরিবার।   

সংবাদ সম্মেলনে হারনেনডাজের বড় বোন মারিনা হারনেনডাজ ভারগারা সিটি কাউন্সিল ও এটর্টি জেনারেলের কাছে স্বাধীন তদন্তের দাবি জানিয়ে বলেন, ‘তারা নিজেদের বিরুদ্ধে তদন্ত করবে না’।  

এই সময় পরিবারের সদস্য ও প্রতিবেশিরা কালো মাস্ক পড়ে প্রতীকী প্রতিবাদ করেন। তারা এই হত্যার ন্যায় বিচার দাবি করেন। ম্যকব্রাইডকে সহযোগিতা বন্ধ করতে লস এঞ্জেলে পুলিশ ইউনিয়নের প্রতি অনুরোধ করেন। 

হারনেনডাজের পরিবার এই হত্যার বিচার দাবি করে লস এঞ্জেলেস পুলিশ ও টনি ম্যাকব্রাইডের বিরুদ্ধে দুইটি মামলা করেছেন।পুলিশ ডিপার্টমেন্টে জেমি ম্যাকব্রাইডের প্রভাবের কারণে তদন্ত সুষ্ঠু হবে না বলে উদ্বেগ প্রকাশ করেন হারনেনডাজের পরিবার। অবশ্য পুলিশ ডিপার্টমেন্ট  এই দাবি গ্রহণ করেনি। 

শুক্রবারের সংবাদ সম্মেলনটির উদ্যোগ নেয় লস এঞ্জেলেস লাতিন কোয়ালিশন। তারা হারনেনডাজ ও আন্দ্রে গুয়ারডাডু হত্যার ন্যায় বিচারের জন্য আইন শৃঙ্খলা বাহিনীর সহযোগিতা চান।জর্জ ফ্লয়েডকে হত্যার পর থেকেই সারা দেশে বিক্ষোভ চলছে। পুলিশি নির্যাতন বন্ধে ‘ডিফান্ড দ্য পুলিশ’ আন্দোলন জনপ্রিয় হচ্ছে। 

গারডানার একটি অটোশপের কাছে গুয়ারডাডুকে শেরিফ ডিপার্টমেন্টের একজন ডেপুটি গুলি করে হত্যা করে। 

ব্লাক লাইভস মেটার শুরু থেকে তাদের পাশে রয়েছে। সংগঠনটি হারনেনডাজ হত্যার স্বাধীন তদন্ত ও গুয়ারডাডুর ময়নাতদন্তের প্রতিবেদন প্রকাশের দাবিকে সমর্থন করেন। 

ব্লাক লাইস মেটারের একজন সক্রিয় কর্মী জর্জ একিলি বলেন, প্রথমে ওই পরিবারকে বলতে চাই, আমরা আপনাদের পাশে আছি। আমরা সহযোগিতা করবো। এই লড়াইয়ে আপনারা একা নন। আমরাও আছি। 


এলএ বাংলা টাইমস/এস/আর

শেয়ার করুন

পাঠকের মতামত