আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

সামাজিক দূরত্বের বিধি পাত্তা দিচ্ছেন না ট্রাম্প

সামাজিক দূরত্বের বিধি পাত্তা দিচ্ছেন না ট্রাম্প

এলএ বাংলা টাইমস


করোনা মহামারির মধ্যেই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন। বিভিন্ন স্থানে জনসমাবেশ করছেন। কিন্তু তা করতে গিয়ে একবারেই সামাজিক বিধিনিষেধ মানছেন না তিনি। 


বরং সংক্রমণ রুখতে যেখানে সামাজিক দূরত্ব বজায় রাখতে বলা হচ্ছে, সেখানে প্রচারসভায় ভিড় বাড়াতে গাদাগাদি করে লোক বসানো হচ্ছে। ট্রাম্পের নির্বাচনী প্রচারের দায়িত্বে থাকা সংস্থার বিরুদ্ধে এমনই অভিযোগ তুলেছে দেশটির সংবাদমাধ্যমগুলো।

প্রভাবশালী পত্রিকা দ্য ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে বলা হয়, ২০ জুন ওকলাহোমার টালসায় ব্যাঙ্ক অব ওকলাহোমা সেন্টারে অনুষ্ঠিত ট্রাম্পের নির্বাচনী সভায় সামাজিক দূরত্বের কোনো বালাই ছিল না। সামাজিক দূরত্ব বজায় রাখতে ১৯ হাজার আসনের ওই স্টেডিয়ামে ১টি করে আসন ছেড়ে লোকজনকে বসানোর নির্দেশ দেওয়া হয়। 

আর তার জন্য মাঝখানের ওই চেয়ারগুলোতে লাগিয়ে দেওয়া হয় ‘অনুগ্রহ করে এই আসনে বসবেন না’ স্টিকার। কিন্তু ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী প্রচারের দায়িত্বে থাকা সংস্থা স্টিকারগুলো তুলে ফেলে বলে জানায় ওয়াশিংটন পোস্ট। আর এমন অভিযোগ প্রমাণ করতে একটি ভিডিও সামনে এনেছে পত্রিকাটি।

এলএ বাংলা টাইমস/এম/বিএইচ

শেয়ার করুন

পাঠকের মতামত