আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

ওয়েস্ট হলিউডে মাস্ক না পড়লে জরিমানা ৩০০ ডলার

ওয়েস্ট হলিউডে মাস্ক না পড়লে জরিমানা ৩০০ ডলার

এলএ বাংলা টাইমস



প্রাণঘাতী করোনাভাইরসের সংক্রমণ দ্রুত হারে বেড়ে চলেছে। সারা স্টেস্টে জনসমাগম রোধে স্বাস্থ্যবিধিতে কড়াকড়ি আরোপ করা হয়েছে। এরই ধারাবাহিকতায় ওয়েস্ট হলিউডে ফেস মাস্ক না পড়ে বাসার বাইরে পাবলিকলি ঘুরাফেরা করলে ৩০০ ডলার জরিমানা দিতে হবে নাগরিকদের। এর মধ্যে ২৫০ ডলার জরিমানা ও ৫০ ডলার ফি প্রদান করতে হবে। ওয়েস্ট হলিউড শেরিফ স্টেশন থেকে বলা হয়েছে, ‘এই মাস থেকে এই আইন বাস্তবায়ন করা হবে।’ 

‘কমিউনিটি হেলথ খুব ঝুঁকির মধ্যে রয়েছে’ উল্লেখ করে ডেপুটিরা বলছেন,  ‘প্রশাসনিক দৃষ্টান্ত ব্যবহার করে তারা চূড়ন্তভাবে এটা বাস্তবায়ন করবেন ।এটা প্রশাসনিক দৃষ্টান্ত হিসেবে করা হবে। যার মানে হলো এর কোনো ক্রিমিনাল রেকর্ডে থাকবে না।’   স্টেট ব্যাপি মাস্ক পড়া নিশ্চিত করতে ডেপুটিদের জরিমানা আদায় করার আইনগত অধিকার প্রদান করা হয়েছে। অর্ডারে ফেস মাস্ক না পড়লে জরিমানা ও অন্যান্য শাস্তি বিধান করতে বলা হয়েছে। ১৪ মে থেকেই লস এঞ্জেলেস কাউন্টিতে ফেস মাস্ক পড়তে বলা হয়েছিলো। সমগ্র কাউন্টিতে একমাত্র ওয়েস্ট হলিউড শেরিফ ডিপার্টমেন্ট এই জরিমানা আদায় করার ঘোষণা দিয়েছে। যদিও এর আগে লস এঞ্জেলেস পুলিশ ডিপার্টমেন্টের প্রধান মাইকেল মোর বলেছিলেন জরিমানা আদায় করার পরিকল্পনা তিনি করছেন না।   

তবে এই বাধ্যতামূলক মাস্ক পড়া থেকে কিছু মানুষকে অব্যাহতি দেওয়া হয়েছে। এদের মধ্যে রয়েছে দুই বছরের নিচে শিশু, স্বাস্থ্যগত সমস্যা রয়েছে এমন মানুষ। রেস্টুরেন্টে খাওয়ার সময়েও মাস্ক পড়তে হবে না। তবে কমপক্ষে ছয় ফুট দূরত্ব বজায় রাখতে হবে।  
এলএ বাংলা টাইমস/এস/আর 

শেয়ার করুন

পাঠকের মতামত