আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

১১.১ শতাংশ কর্মহীন হওয়ায় নতুন আরও ৪.৮ মিলিয়ন চাকুরির সুযোগ সৃষ্টি

১১.১ শতাংশ কর্মহীন হওয়ায় নতুন আরও ৪.৮ মিলিয়ন চাকুরির সুযোগ সৃষ্টি

এলএ বাংলা টাইমস



বৃহস্পতিবার সরকারের পক্ষ থেকে বলা হয়েছে জুনে যুক্তরাষ্ট্রে বেকারের সংখ্যা ১১.১ শতাংশ নেমেছে, এই অবস্থার উন্নয়নে নতুন আরো ৪.৮ মিলিয়ন লোকের কর্মের সুযোগ সৃষ্টি করা হচ্ছে। কিন্তু করোনা ভাইরাস সংক্রমণ বৃদ্ধির ফলে দ্বিতীয় বারের মতো দোকান ব্যাবসা প্রতিষ্ঠান বন্ধ ও চাকুরী ছাঁটাইয়ের ঘটনা ঘটছে যা অবস্থার উন্নয়নে নেতিবাচক প্রভাব ফেলছে।

মে মাসে বেকারের সংখ্যা ছিল ১৩.৩ শতাংশ ছিল যা হতাশাজনক বলে মন্তব্য করা হয়। রাজ্যগুলোতে দ্বিতীয় বারের মতো যখন সব কিছু বন্ধের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে ঠিক তার পূর্বেই এই বেকারত্বের পরিমাণ কমার বিষয়ে তথ্য সংগ্রহ ও প্রকাশ করা হলো। অর্থনীতিবিদ জেসি এডগারটন বলেন, এই চাকুরির সুযোগ সৃষ্টি একটি অপ্রচলিত স্ন্যাপশট মাত্র। 

জন হপকিনস বিশ্ববিদ্যালয়ের তথ্য মতে, যুক্তরাষ্ট্রে প্রতিদিন ৫০৭০০ মানুষ  কভিড-১৯ আক্রান্ত হচ্ছে যা পূর্বের মাসের দ্বিগুণ তখনই এই সংবাদ প্রকাশ করা হলো।

ক্যালিফোর্নিয়ায়, টেক্সাস ও ফ্রোরিডায় সংক্রমণের তীব্রতা সবচেয়ে বেশি যার ফলে এই অঞ্চলের দোকান ব্যবসায় প্রতিষ্ঠানসহ সেবা প্রতিষ্ঠান দ্বিতীয় বারের মতো বন্ধ রাখা হচ্ছে যা চাকুরির বাজারে নেতিবাচক প্রভাব পড়বে।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, চাকুরির সুযোগ সৃষ্টি মূলত অর্থনীতিকে পুনরুজ্জীবিত করার প্রচেষ্টা যদিও আমরা করোনা ভাইরাসের সংক্রমণের কারণে জর্জরিত অবস্থায় রয়েছি।’ এইদিকে ডেমোক্রেটিক প্রেসিডেন্ট প্রার্থী বাইডেন বলেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্প সমস্যাটির তীব্রতা বৃদ্ধি করেছে এবং তিনি সমস্যা সমাধানের ৫০ গজের মধ্যেও যেতে পারছে না।’

এলএ বাংলা টাইমস/এ/আই

শেয়ার করুন

পাঠকের মতামত