আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

করোনা সংকটে চিকিৎসকদের নিয়ে এলএ বাংলা টাইমসের বিশেষ আয়োজন

করোনা সংকটে চিকিৎসকদের নিয়ে এলএ বাংলা টাইমসের বিশেষ আয়োজন

এলএ বাংলা টাইমস


সারা বিশ্ব জুড়ে চলছে প্রাণঘাতী করোনা ভাইরাসের প্রাদুর্ভাব। আর এই করোনা সংকটের শুরু থেকে কমিউনিটির প্রতি দায়বদ্ধতা থেকে নানাবিধ কাজ করে যাচ্ছেন এলএ বাংলা টাইমস। ইতোমধ্যে এলএ বাংলা টাইমসের এই সকল আয়োজনে লস এঞ্জেলেসসহ যুক্তরাষ্ট্রে ছড়িয়ে থাকা বাংলাদেশি কমিউনিটির মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। অনেকেই এলএ বাংলা টাইমসকে মেইল করে শুভেচ্ছা জানাচ্ছেন। চলতি মাসের ৪ তারিখে যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসে করোনাকালে দায়িত্ব পালনকারী চিকিৎসকদের নিয়ে এলএ বাংলা টাইমসের আয়োজনে অনুষ্ঠিত হয় 'করোনা যোদ্ধাদের মুখোমুখি’ এর ১ম পর্ব।

প্রথম পর্বের এই অনুষ্ঠানে অতিথি হিসেবে ছিলেন সংক্রামক রোগ বিশেষজ্ঞ ডাক্তার নাসিমা বেগম, এমডি। তিনি ফুটহিল ইনফেকসিয়াস ডিজিজ মেডিক্যাল গ্রুপের সাইট্রাস ভ্যালি মেডিক্যাল সেন্টার, অ্যান্টিবায়োটিক স্টিয়োর্ডশিপ প্রোগ্রাম এর চেয়ার হিসেবে দায়িত্ব পালন করছেন। আরও উপস্থিত ছিলেন হরমোন ও ডায়াবেটিস বিশেষজ্ঞ ডাক্তার ইকবাল মুনির এমডি, পিএইচডি, চিফ অব এন্ডোক্রিনলজি, রিভারসাইড ইউনিভার্সিটি হেলথ সিস্টেম মেডিক্যাল সেন্টার ও অ্যাসোসিয়েট প্রফেসর অব মেডিসিন, ইউনিভার্সিটি ক্যালিফোর্নিয়া, রিভারসাইড।

ডা. সানজিদা হোসেন পাপিয়া’র উপস্থাপনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্ত্রীরোগ ও ক্যান্সার বিশেষজ্ঞ ডাক্তার সালমা খান, এমডি, পিএইচডি। তিনি লোমা লিন্ডা ইউনিভার্সিটি স্কুল অব মেডিসিনের গাইনোকলজিক্যাল অনকোলজি বিভাগের অ্যাসিসট্যান্ট প্রফেসর হিসেবে দায়িত্ব পালন করছেন। 

অনুষ্ঠানের শুরুতেই ডা. নাসিমা বেগম এলএ বাংলা টাইমস ও অনুষ্ঠানে উপস্থিত অন্যান্য চিকিৎসকদের শুভেচ্ছা জানিয়ে করোনা নিয়ে তার অভিজ্ঞতা শেয়ার করেন। তিনি জানান, লস এঞ্জেলেসের করোনা পরিস্থিতি ক্রমেই খারাপের দিকে যাচ্ছে। মার্চে এখানে করোনা ভাইরাসের যে প্রাদুর্ভাব ছিল, তা ক্রমেই খারাপের দিকে গেছে। লস এঞ্জেলেসের এই সংক্রামক বিশেষজ্ঞ জানান, অর্থনৈতিক অবস্থার কথা চিন্তা করেই যখনই নিষেধাজ্ঞা একটু শিথিল করা হল। তার পরবর্তী ১৪ দিন পর থেকেই আবার লাফিয়ে বাড়তে শুরু করল করোনা সংক্রমণ।  

করোনা সংকট নিয়ে এলএ বাংলা টাইমসের আয়োজিত এই ভিডিও হরমোন ও ডায়াবেটিস বিশেষজ্ঞ ডাক্তার ইকবাল মুনির বিভিন্ন শারীরিক জটিলটা সম্পন্ন মানুষের করোনা ঝুঁকি নিয়ে তার অভিজ্ঞতার কথা শেয়ার করেন। তিনি জানান, নানাবিধ শারীরিক জটিলতায় থাকা মানুষের জন্য বিশেষ করে যাদের হাইপারটেনশন, ডায়বেটিজ কিংবা কার্ডিও ভাস্কুলার ডিজিজ রয়েছে; তারা এই ভাইরাসের ক্ষেত্রে ভালনারেবল। তবে ইমিউনিটি সিস্টেম কম থাকা এই সমস্ত রোগীদের জন্য একটা ভালো খবরও দিলেন ডাক্তার ইকবাল মুনির। তিনি জানান, বিষয়টা এই রকম নয় যে, ডায়বেটিজে আক্রান্ত ব্যক্তিদের করোনাতে সংক্রমিত হওয়ার ঝুঁকি অনেক বেশি। বরং তাদের করোনায় যে কেউ আক্রান্ত হতে পারে। শুধু ইমিউনিটি সিস্টেমের কারণেই উল্লেখিত স্বাস্থ্য জটিলতা থাকা মানুষের ক্ষেত্রে এটা ভালনারেবল। 

স্ত্রীরোগ ও ক্যান্সার বিশেষজ্ঞ ডাক্তার সালমা খানের কাছে সমাজে প্রচলিত কিছু কুসংস্কার নিয়ে প্রশ্ন করেন উপস্থাপক ডা. সানজিদা হোসেন। ডা. সালমা খান জানান, সামাজিক যোগাযোগ মাধ্যমের কল্যাণে এই করোনাকালে যেন অনেকেই চিকিৎসক বনে গেছেন। নানা রকম তথ্য ঘুরে বেড়ায় ফেইসবুকে। তিনি জানান, এখানে আরেকটা বিষয় হল স্টিগমা। বিশেষ করে যুক্তরাষ্ট্রে এটাই বেশি হচ্ছে। যেহেতু করোনার উৎপত্তি চীনে। তাই অনেকেই চীনাদেরকেই ভাইরাসের উৎস মনে করছে। এই বিষয়টা ঠিক না। তাছাড়া, বাংলাদেশসহ বিশ্বের অনেক জায়গায় কভিড চিকিৎসার সাথে যুক্ত চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীদের বাসায় ঢুকতে দিতে চায় না বাড়িওয়ালারা। 

এলএ বাংলা টাইমস/এম/বিএইচ        

শেয়ার করুন

পাঠকের মতামত