আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

করোনার সঙ্গে ৯৩ দিন সংগ্রাম করে সুস্থ যুবক

করোনার সঙ্গে ৯৩ দিন সংগ্রাম করে সুস্থ যুবক

এলএ বাংলা টাইমস



৩২ বছর বয়সী মাইকেল ওরেন্টস করনাভাইরাসের সঙ্গে ৯৩ দিন কঠোর সংগ্রাম করে সুস্থ হয়ে উঠেছেন। ইংগউডের সেন্টিনেলা মেডিক্যাল হাসপাতাল সেন্টার থেকে তিনি সুস্থ হন। ওরেন্টস মার্চ মাসের শেষে স্পেন থেকে ফিরে করোনায় আক্রান হন। এরপর প্রাণঘাতী করোনাভাইরসের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হন। ওই সময় তিনি জানতেন না পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে তিন মাস হাসপাতালে বন্ধী থাকতে হবে। 

ডাক্তার পেরিয়েস প্যাটেল বলেন, তার স্বাস্থ্যের অবস্থা নিম্নমুখী নয়। তিনি একজন স্বাস্থ্যবান যুবক। কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ বলছেন, তার অবস্থা ভেঙ্গে পড়েছে। তিনি দুই মাস আইসিওতে ছিলেন। তাকে ভেণ্টিলেটারও দেওয়া হয়েছিলো। ভাইরাসের সাথে লড়াই করে ওরেন্টসকে খুব হালকা দেখাচ্ছিলো। ডাক্তাররা বলেছেন এই কয়েক মাসে তিনি ৩৫ শতাংশ ওজন হারিয়েছেন। 

মেডিক্যাল টিমের সহয়তায় বৃহস্পতিবার ওরেন্টস হাসপাতাল ত্যাগ করেন এবং তার দু বছর বয়সী মেয়ের সাথে পুনরায় দেখা করেন। হাসপাতালে থাকার সময়ে মেয়েকে শুধু চোখের দেখা দেখতে পেতেন তিনি। পরিবারের সদস্যদের দ্বারা বেষ্টিত হয়ে তিনি হুয়িলচেয়ারে বসে ছিলেন। আর তার বাবা মেডিক্যাল টিমের সদস্য ও ঈশ্বরকে ধন্যবাদ দিচ্ছেন তার ছেলেকে সুস্থ করে দেবার জন্য। 

লস এঞ্জেলেস কাউন্টিতে হাজার হাজার মানুষ করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি। বৃস্পতিবার দু হাজার সাইত্রিশ জন মানুষ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এঁদের মধ্যে ২৬ শতাংশ আইসিওতে এবং ১৭ শতাংশকে ভেণ্টিলেটার দেওয়া হয়েছে। গেলো কয়েক সপ্তাহে করনায় আক্রান্তের হার বৃদ্ধির সাথে সাথে হাসপাতালে ভর্তির সংখ্যাও বৃদ্ধি পেয়েছে। লস এঞ্জেলেসে ১২৪,৭৩৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং মারা গেছেন ৩,৬৮৯ জন।

এলএ বাংলা টাইমস/এস/আর  



শেয়ার করুন

পাঠকের মতামত