আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

মিশিগানে করোনা আক্রান্ত বাড়ছে

মিশিগানে করোনা আক্রান্ত বাড়ছে

প্রতীকী ছবি


মিশিগানে নতুন করে করোনাভাইরাস সংক্রমণে মৃত্যু ও আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় আরও ২৮ জনের মৃত্যু হয়েছে । নতুন করে সংক্রমিত হয়েছে ৬৫৩ জন। গত তিন সপ্তাহ ধরেই রাজ্যে নতুন করে আক্রান্ত ও মৃতের সংখ্যা বাড়ছে। চলতি সপ্তাহে টানা তিন দিন আক্রান্ত ৬০০ ছাড়াল। গত মে মাসের পর রাজ্যে এত বেশি মানুষ আক্রান্ত হয়নি।

স্বাস্থ্য কর্মকর্তারা সতর্ক করে বলেছেন, মৃত্যু ও হাসপাতালে ভর্তির সংখ্যা কমলেও সামনের দিনগুলোতে এটি বাড়তে পারে। মিশিগানে ছয় সপ্তাহ ধরে সংক্রমিত মানুষের সংখ্যা বাড়ছে। রাজ্যে ৪ জুলাই পর্যন্ত সপ্তাহে আড়াই হাজারের বেশি আক্রান্ত হয়েছে। মিশিগানে সংক্রমিত মানুষের সংখ্যা ৬৮ হাজার ৯৪৮ জন। তবে সম্ভাব্য আক্রান্ত হিসাব করলে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ায় ৭৫ হাজার ৬৮৫ জন এবং মৃতের সংখ্যা ৬ হাজার ৩১৩ জনে। চলতি সপ্তাহে রাজ্যে প্রতিদিন গড়ে করোনায় সংক্রমিত হচ্ছেন ৪৫১ জন। অথচ এর আগের সপ্তাহে গড়ে প্রতিদিন আক্রান্ত হয়েছিলেন ৩৪৯ জন

রাজ্যে চলতি সপ্তাহে ৩ হাজার ৪১৫ জন আক্রান্ত হয়েছে যা সাত সপ্তাহের মধ্যে সর্বোচ্চ। এর আগে (১৭-২৩ মে) আক্রান্ত ছিল ৩ হাজার ৮৬১ জন। সর্বশেষ তথ্যানুযায়ী, রাজ্যে পরীক্ষা বাড়ার সঙ্গে সঙ্গে নতুন আক্রান্তও পাওয়া যাচ্ছে। চলতি সপ্তাহে পরীক্ষায় ৩ দশমিক ৫ শতাংশ পজিটিভ পাওয়া গেছে। জুনের পর এটাই সর্বোচ্চ সংখ্যা। তবে এপ্রিলের তুলনায় অনেক কম। ডেট্রয়েটে ১১ হাজার ৯৩৬ জন আক্রান্ত এবং মারা গেছে ১ হাজার ৪৬১ জন। রাজ্যে এখন মৃত্যুর হার ৮ দশমিক ৮ ভাগ, যা আগের সপ্তাহে ছিল ৯ দশমিক ৮ শতাংশ। শুক্রবার পর্যন্ত সুস্থ হয়েছে ৫৩ হাজার ৮৬৭ জন।

এলএ বাংলা টাইমস/এম/বিএইচ 

শেয়ার করুন

পাঠকের মতামত